প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
অনুপম দে, (যশোর) বাঘারপাড়া ; বাঘারপাড়ায় আবারও একজন চিকিৎসক সহ দুই জন করোনায় আক্রান্ত হয়েছে। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর সূত্রে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে শনিবার (২০ জুন) ছয় জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
সোমবার রিপোর্ট আসলে দেখা যায় ২ জন করোনা পজিটিভ। দুই জন হল বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের নাজির। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার যশোরের বাসায় থাকেন। অপরজন উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা। আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা জান্নাত ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম ও উপজেলা অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত নাজিরের বাড়িতে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম বলেন,করোনা আক্রান্ত পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দার বাড়ি লকডাউন করা হয়েছে।আক্রন্তের সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে ।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত অনেকগুলো নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালেও আক্রান্তের রিপোর্ট এসেছে ৬ জনের। ইতিমধ্যে তিন জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমান তিন জন হোম আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au