ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
সেলিম আহমেদ, সৌদি আরবঃ ইউরোপের প্রাবসীদের চেয়ে সবছে বেশি রেমিট্যান্স বাংলাদেশে গেছে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব প্রবাসীদের কাছথেকে তাই সৌদি প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর আহবান করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোঃ নাজমুল হক । গতকাল মক্কায় আওয়ামী কমিটিনিটি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ।
মক্কায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোঃ বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ কাশেদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোঃ নাজমুল হক । এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা হজ কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম , মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবীব উল্লা সওদাগর ।
উক্ত সভায় বক্তব্য রাখেন মক্কা সেচ্চা সেবক লীগের আহবায়ক মনিরুল আলম মনির মক্কা যুবলীগের সভাপতি শফিউল আলম মনির , আওয়ামী পরিষদের সভাপতি আব্দুল খালিক সওদাগর , সাংবাদিক সেলিম আহমেদ, আকতার হোসেন , মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রাশেদ লতিফ , মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি শমসের আলম সমসু , ইব্রাহীম চৌধুরী বিল্লু , মোঃ কাসেম সহ আরো অনেকেই ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যলেট জেনারেল মোঃ নাজমুল হক বলেন , প্রবাসীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম অংশীদার , তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবধান রাখছে । প্রবাসী আয় বা রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে । প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের তিনি আলাদা ভাবে মূল্যায়ন করেন ।
প্রবাসী আয় পাঠানো শীর্ষে রয়েছে সৌদি আরব , বাংলাদেশের বড় শ্রমবাজার সৌদি আরব । বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৫০-৬০ হাজারের মতো মানুষ বিদেশে কাজ করতে যান । এর মধ্যে সবচেয়ে বড় অংশটি যায় সৌদি আরবে ।
বর্তমানে প্রায় ২২ লাখের মতো বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে আছেন । বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গেল অর্থবছরে রেমিট্যান্স পাঠানো শীর্ষে রয়েছে সৌদি আরব । তাই সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন এতে দেশের লাভ হবে ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au