সারাদেশ

ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন

  • 9:52 am - December 26, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।

বড়দিনকে কেন্দ্র করে নানারুপে সেজেছে খ্রিষ্টান পল্লী গুলো।এ উপলক্ষে উপজেলার ১২টি চার্জে উপাশনালয়ে পৃথক পৃথক ভাবে এই উৎসব উদযাপন করা হয়। সরেজমিনে উপজেলার কাজিহাল ইউনিয়নের পারুইল কোদবির মিশন ও পুখুরীহাট মিশনে গিয়ে দেখা যায়,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ,যুবক-যুবতীরা তাদের উপাশনানালয়ে প্রার্থনা করছেন।

এরপর তারা সকলে মিলে বদ্যযন্ত্রের তালে তালে নিজেস্ব নৃত্য মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। সব মিলিয়ে সেখানে উৎসবে মেতে উঠেছেন তারা। প্রতিটি চার্জ বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে,মাইকে বাজছে তাদের স্বংসকৃতির গান।
ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু বলেন, শুভ বড়দিন উপলক্ষে ঈশ্বর যীশুর কাছে প্রার্থনা করা হয়েছে,

তিনি যেন বিশ্ববাসীকে করোনা মহামারী থেকে সকলকে রক্ষা করেন। সকলকে শুভবুদ্ধি দানের মাধ্যমে বিশ্ববাসীকে মানব প্রেমে উদ্বুদ্ধ করেন।
এদিকে উপজেলার পুখুরী এসডিএ চার্জে খ্রিষ্ট ধর্মের নারী-পুরুষদের প্রার্থনা পরিচালনাসহ ধর্মীয় আলোচনা করেন নরেশ মারান্ডি।

অপরদিকে পুখুরী কামারপাড়া ক্যাথলিক চার্জে প্রার্থনা পরিচালনা করেন পালক ফান্সিস মুর্মু। প্রার্থনা শেষে নারী-পুরুষ সমন্বয়ে বড়দিন উপলক্ষে নিজস্ব সংস্কৃতিতে বাদ্যযন্ত্র বাজিয়ে গানের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন যোতিন মার্ডী, রবেন হেমব্রম, মেরিনা হেমব্রম, বিটিয়া কিস্কু, বাসন্তি কিস্কু, বিবিয়ানা মার্ডী, ডলি কিস্কু, কাজলী মার্ডী, মনিকা হেমব্রম প্রমুখ।

জানা যায়, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ১২টি গির্জা ও চার্জে বড়দিনের প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান পল্লীগুলোকে নানা রঙে সাজিয়ে তোলা হয়েছে। বাসাবাড়ী সাজানো হয়েছে নিজস্ব রংতুলির আচড়ে। সাধ্যমতো নতুন জামা কাপড় পড়েছে পরিবারের সকলে। গ্রামে গ্রামে চলছে উৎসবের আমেজ। এটি চলবে অন্তত সপ্তাহ জুড়ে এমনটি বলছেন খ্রিষ্টধর্মালম্বীরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au