বিশেষ

কুলাউড়ার ইউএনওর হস্তক্ষেপে উর্মি পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির সনদ

  • 5:56 pm - December 22, 2021

সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী রাওশন জাহান উর্মির বাবার বার্ষিক আয়ের সনদ আটকে রাখছিলেন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের সচিব বোরহান উদ্দিন । জানা যায় কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান কুলাউড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিকের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাতালিকায় ৩০তম স্থান অর্জন করে । ঢাকা বিশ্ববিদ্যালয় এর নিয়ম অনুযায়ী ভর্তির জন্য বাবার বার্ষিক আয় এর সনদ প্রয়োজন হয় ।

২২ ডিসেম্বর সকাল থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর ভাই মোঃ আলমগির সিদ্দিক কর্মদা ইউনিয়ন পরিষদের বাবার বার্ষিক আয়ের সনদ আনতে গেলে সচিব বলেন এই শিক্ষার্থীর বাবার সাথে ব্যাক্তিগত ঝামেলা থাকায় তিনি সনদ দিবেন না এবং সচিব বোরহান উদ্দিন আলমগীরের কাছে বার্ষিক আয়ের সনদের জন্য ৫ হাজার টাকা দাবি করেন । এ নিয়ে এই শিক্ষার্থীর সময় মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয় ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী আমাদের প্রতিনিধিকে বলেন, শিক্ষার্থীর বাবার সাথে ইউনিয়ন পরিষদের সচিবের কি হয়েছে সেটা পরে দেখাযাবে প্রথমে আমার শিক্ষার্থীর সমস্যা সমাধান চাই তাড়াতাড়ি শিক্ষার্থীর বাবার বার্ষিক আয়ের সনদ প্রদান করার জন্য ইউপি সচিবকে বলেদিয়েছি ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার বাবা মায়ের স্বপ্ন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করে ভালো কিছু করার । হয়তো এই সনদের কারনে অনেক সমস্যায় পড়তে হতো । আমি এ বিষয়ে শুনার সাথে সাথে সচিবকে নির্দেশ দিয়েছি তাড়াতাড়ি সনদ দিতে , আমার উপজেলায় যে কোনো কারনে কোনো ছাত্র ছাত্রীদের সমস্যা না হয় আমরা সব সময় নজর রাখছি ।

কর্মধা ইউনিয়ন পরিষদের সচিব বোরহান উদ্দিনের উপর আরো নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে । সাধারণ নাগরিকদের হয়রানি করে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা । সরেজমিনে আরো লক্ষ করা যায় ,কোনো নাগরিক সনদের জন্য আবেদন করলে অতিরিক্ত হারে টাকা দাবি করে থাকেন । সাধারণ নিরীহ নাগরিকরা বাধ্য হয়ে টাকা দিয়ে সেবা গ্রহণ করতে হয়। তাছাড়া কেউ যদি সনদের অতিরিক্ত ফি দিতে রাজি না হয় তাহলে সচিব সনদ আটকে রেখে টাকা আদায় করেন ।

এই শাখার আরও খবর

চৌদ্দ গোষ্ঠী হত্যা মামলার আসামি, এ সুযোগে বাড়িঘর ভাংচুর লুটপাট ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সুমাইয়া বেগম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি হয়েছে একটি পুরো গোষ্ঠী। যে কারণে বাড়িঘরে তালা লাগিয়ে পুলিশের…

বিএনপির কর্মসূচি: রাজপথে শক্তি বাড়ছে কি?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কোনো কর্মসূচি মানেই গোটা কয়েক অপরিচিত মুখ আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুটহাট পথে নেমে ঝটিকা মিছিল করেই শেষ…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

নাটোরে কলেজ শিক্ষিকার সাথে প্রেম করে বিয়ে করলেন ছাত্র

নাটোর প্রতিনিধি : বয়স হিসাব করে কি ভালোবাসা হয়? ভালোবাসা তো স্থান-কাল-পাত্র বিবেচনা করেও হয় না সব সময়। ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়।…

বিদ্যুৎ উৎপাদন কমেছে ৩৫০০ মেগাওয়াট শিল্পকারখানা ও আবাসিকে লোডশেডিংয়ে নাভিশ্বাস

হঠাৎ করে দেশব্যাপী বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। রাজধানীতে সোমবার এক ঘণ্টা পরপর লোডশেডিং হয়েছে। দুপুরের পর এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার…

রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জিল্লুর রহমান জয় : রাজশাহী মহানগরীতে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশ নগরীর ম্যাচ ফ্যাক্টরি রোড়…

সহস্রাধিক মৃত্যুর ভারে কাতর আফগান, সাহায্যের আহ্বান

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আর আফগান সরকারের মুখপাত্র গতকাল বুধবারই জানিয়েছিল এক হাজারের বেশি মানুষ ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও দেড় হাজারের বেশি। সেই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au