ওপার বাংলা

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • 9:33 am - December 14, 2021

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপনের অংশ হিসেবে ১৩ ডিসেম্বর, রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ ও এফএও’র মধ্যে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) স্বাক্ষরিত হয়।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএও-তে স্থায়ী প্রতিনিধি জনাব মোঃ শামীম আহসান এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক জনাব চু ডংইউ (QU Dongyu) সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এর ফলে এফএও’র মূল ভবনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাঁর নামে বাংলাদেশ রুম স্থাপন করা হবে যা বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান ছাড়াও ফ্যাসিলিটেশন (facilitation) সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন।

হাইব্রীড মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম, এমপি বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন এবং স্বাক্ষর আনু্ষ্ঠানিকতা অবলোকন করেন। এফএও’র সাথে বাংলাদেশের চার দশকের অধিক ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে (মুজিব বর্ষ) বঙ্গবন্ধুর নামে এ রুম স্থাপনে সহায়তা প্রদানের জন্য এফএও’র মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান।

মহান বিজয়ের মাসে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক সংস্থায় “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরের তাৎপর্যপূর্ণ ঘটনাকে আবেগের এবং গৌরবের একটি মুহুর্ত বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ও এফএও-তে স্থায়ী প্রতিনিধি তার বক্তৃতায় বাংলাদেশ ও এফএও’র প্রায় ৪৮ বছরের গভীর অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি এফএও এবং ডব্লিউএফপি’র নীতি-নির্ধারণী নির্বাহী বোর্ডে বাংলাদেশ সম্প্রতি নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ প্রথমবারের মত আগামী ৮-১১ মার্চ ২০২২ এশিয়া প্যাসিফিক এফএও আঞ্চলিক সম্মেলন (Asia-Pacific FAO Regional Conference, APRC) আয়োজন করতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন।

এফএও’র মহাপরিচালক স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সাম্প্রতিক চূড়ান্ত সুপারিশ এবং এর চলমান উন্নয়ন অভিযাত্রার কথা উল্লেখ করে এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। উক্ত অনুষ্ঠানে চীন ও থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি, এশিয়া গ্রুপের চেয়ারপার্সন হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিনিধি সশরীরে এফএও’র শেখ জায়েদ সেন্টারে উপস্থিত ছিলেন।

এছাড়া, ভারত, ফিলিপাইন ও মালয়েশিয়ার প্রতিনিধিবৃন্দ জুম মাধ্যমে সংযুক্ত ছিলেন। রাষ্ট্রদূত জনাব শাব্বির আহ্মদ চৌধুরী (সচিব, পশ্চিম ইউরোপ)সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি এবং রোম দূতাবাসের কর্মকর্তাবৃন্দ সশরীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au