সারাদেশ

রাবিতে শুরু হতে যাচ্ছে সাপ্লাই চেইন রিসার্চ প্রতিযোগিতা

  • 6:03 pm - December 11, 2021

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ ২.০। বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম) ও রাবি ক্যারিয়ার ক্লাবের উদ্দোগে আয়োজিত হবে প্রতিযোগিতাটি। আগামী এপ্রিলে এর ফাইনাল অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে আরইউসিসি’র সভাপতি চার্লস অপু ফলিয়া জানান, সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ এর মাধ্যমে শিক্ষার্থীরা সাপ্লাই চেইন সম্পর্কে নিবিড়ভাবে জানতে পারবে এবং গবেষণায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল জার্নাল ‘সাপ্লাই চেইন ইনসাইডার’এ রিসার্চ পেপার প্রকাশের সুযোগ।

প্রতিযোগিতার প্রথম ২০ টি টিমের রিসার্চ পেপার সেখানে প্রকাশিত হবে বলে জানান তিনি।
তিনি জানান, যেকোনো বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবিধা পাবে। প্রতিযোগিতায় দুইটি রাউন্ড থাকবে। চলতি মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার নিবন্ধন নতুন বছরের ৩ জানুয়ারী শেষ হবে। প্রতিযোগিদের আগামী ৪ মার্চের মধ্যে রিসার্চ পেপার জমা দিতে হবে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফলাফল আগামী ৩ এপ্রিল প্রকাশিত হবে। এবং এপ্রিল মাসেই রাবিতে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

লিখিত বক্তব্যে সভাপতি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ৩ থেকে ৫ সদস্যের দল গঠন করতে হবে এবং অংশগ্রহণমূলক ফি হিসাবে ১হাজার ২০ টাকা প্রদান করতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারীকে স্টুডেন্ট আইডি কার্ডের একটি স্ক্যান কপি জমা দিতে হবে। এবং প্রতিযোগিরা চাইলে, রাবি ক্যারিয়ার ক্লাব কর্তৃক স্থাপিত নির্দিষ্ট বুথে এসে টাকা প্রদান করে ফরম পূরণ করতে পারবে।

পুরষ্কারের বিষয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৫০ হাজার, ১ম রানারআপ দলকে ৩০ হাজার ও ২য় রানারআপ দলকে ২০ হাজার টাকা নগদ প্রদাণ করা হবে। সেই সাথে প্রথম ৬০ টিমের জন্য থাকছে বিআইএইচআরএম সাপ্লাই চেইনের সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (এসসিইএম) অথবা এসোসিয়েট চার্টার্ড সাপ্লাই চেইন প্রোফেশনালস (এসিএসসিপি)’র কোর্সের উপর প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা সমমানের স্কলারশিপ।

সংবাদ সম্মেলনে রাবি উপ-উপাচার্য ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, আরইউসিসি’র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক স্বপ্নিল রহমান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র সহকারী পরিচালক এম আব্দুল আলিম এবং মুনিরা জান্নাতুল কোবরা, বিআইএইচআরএম’র প্রধান প্রোগ্রাম পরিচালক সাইফুদ্দীন আহমেদসহ আরইউসিসি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au