প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
স্টাফ রিপোর্টার : ‘সুষ্ঠ জ্বালানি নীতির মাধ্যমে জ্বালানি খাতে নাগরিকের অধিকার এখন সময়ের দাবি। ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে জ্বালানির অধিকার মৌলিক অধিকারের রূপ পেয়েছে। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক নাগরিকের জ্বালানির অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য একটি পরিছন্ন সুষ্ঠ নীতিমালার বিকল্প নেই।’ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রণীত খসড়া জ্বালানি নীতির ওপর নাগরিক মতবিনিময় সভায় বক্তারা এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার নগরীর এক অভিযাত কমিউনিটি সেন্টারে এ নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ক্যাব রাজশাহীর সভাপতি কাজী গিয়াস। মতবিনিময় সভায় রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন, ক্যাবের জ্বালানি উপদেষ্ঠা অধ্যাপক ড. এম শামসুল আলম। ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক মলয় ভৌমিক, শিক্ষক চৌধুরী সরওয়ার জাহান সজল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধালণ সম্পাদক জামাত খান,
দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, অধ্যাপক এসএম আবু বকর, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আবু বাক্কার আলী, সাংবাদিক নেতা রাশেদ রিপন, রাজশাহী ভোক্তা অধিকার সংক্ষণ কর্মকর্তা অপূর্ব অধিকারি, প্রফেসর মোশারফ হোসেন, ছাত্র প্রতিনিধি শফিকুল আলম তোতা। মুক্ত আলোচনায় অংশ নেন, জুলফিকার আলী হায়দার, আল আমিন, লাইট হাউজের প্রজেক্ট ম্যানেজার সুব্রত পাল, সেভ দি ন্যাচারের চেয়ারম্যান মিজানুর রহমান, ক্যাব সদস্য সুবাস চন্দ্র হেমব্রম।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au