সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন করে খানসামায় ইউপি নির্বাচনী প্রচারণায় সরকারী স্কুলের শিক্ষকরা

  • 1:04 pm - November 27, 2021

লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দিনাজপুরের খানসামা উপজেলায় আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গত ১১ নভেম্বর হতে ২৫ নভেম্বর পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা প্রদান করা হয়েছে।

অনেক প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা প্রদানে সরাসরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের অভিযোগ করেছে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। অপরদিকে এই ধরনের ঘটনা শিক্ষা বিভাগের নজরে আসার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষকদের নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে কাজ না করতে জরুরি নোটিশ প্রদান করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রার্থীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের এক সাধারণ সদস্য প্রার্থীর পক্ষে ছাতিয়ানগড় ঝাপুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক মনোনয়ন ফরম জমা দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে ভাবকি ইউপি’র চেয়ারম্যান পদে এক প্রার্থীর পক্ষে প্রায় শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময় সভার আয়োজন হলেও উপজেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।

অভিযোগকারী প্রার্থীরা বলেন, আচরণ বিধি ভঙ্গ করে এবং নির্বাচনে যেহেতু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সেহেতু তারা সরাসরি নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহন করলে ভোটে তার প্রভাব পরবে। এমতাবস্থায় এসব শিক্ষকদের চিহ্নিত করে তাদের যেন নির্বাচনী দায়িত্ব না দিয়ে বরং আচরণ বিধি লঙ্ঘন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

অভিযুক্ত ছাতিয়ানগড় ঝাপুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়টি স্বীকার করে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম এ মান্নান বলেন, নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে শিক্ষক ও কর্মচারীরা কাজ করার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিকরুল হক বলেন, কারো বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন কিংবা ভঙ্গ করার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au