আন্তর্জাতিক

দেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেনটাইনে: আইইডিসিআর

  • 8:57 am - March 15, 2020
দেশে করোনায় আরো ২ জন আক্রান্ত

ঢাকা: ‍করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে দেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেনটাইনে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালখ ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বিদেশ ফেরতদের হোম কোয়ারেনটাইনের ক্ষেত্রে কোনও আপস করা হবে না জানিয়ে তিনি বলেছেন, ‘কেউ হোম কোয়ারেনটাইন না মানলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হবে।’

রবিবার (১৫ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডা. ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে পূর্বে জানানো ৫ জনের শরীরেই করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘শনিবার ইতালিফেরত ১৪২ জনের সবাই প্রশাসনের সহায়তায় বাড়ি ফিরেছেন। অন্য যেসব ফ্লাইতে ইতালি প্রবাসীরা ফিরেছেন তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। গতকাল শনিবার ইতালি ফেরত যে দুজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল তারা সুস্থ আছেন।’

ওই দুজনের ব্যাপারে তিনি বলেন, ‘গতকাল যে দুজনকে সনাক্ত করা হয়েছে দুজনই পুরুষ। একজনের বয়স ২৯, ৪০ এর বেশি বয়স্ক অপরজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ভুগছেন। দুজনেরই জ্বর ও কাশি ছিল।’

এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবার করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্তের কথা জানায় আইইডিসিআর। তখন তিনজনের শরীরে করোনা সনাক্ত হয়। তবে এরইমধ্যে তিনজনই কোয়ারেনটাইনে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন ডা. সেব্রিনা ফ্লোরা।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au