সারাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

  • 8:23 am - November 19, 2021

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়িতে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে অনুষ্ঠিত হলো ‘মিট দ্যা প্রেস’।

বুধবার সকাল ১১টায় হেযবুত তওহীদের এমামের নিজ বাসভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ‘অপপ্রচার ও গুজব সৃষ্টি করে ধর্মীয় অনুভ‚তিকে ব্যবহার করে হত্যাকান্ড, জ্বালাও-পোড়াও ও লুটপাটের বিরুদ্ধে গণমাধ্যমকে অবহিতকরণ’ প্রসঙ্গে এই ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠান হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির নিজাম উদ্দীনের সভাপতিত্বে জেলার গুরুত্বপূর্ণ সাংবাদিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বিস্তারিতভাবে তুলে ধরেন তার পরিবারের উপর দীর্ঘদিন ধরে চলা অন্যায়, অবিচার, অপপ্রচার ও নির্যাতনের কথা। ২০১৬ সালের ১৪ই মার্চ তাঁর বাড়িতে নির্মাণাধীন মসজিদকে গীর্জা বলে গুজব রটিয়ে যারা হামলা চালিয়েছিল এবং তাদের দুইজন সদস্যকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছিল, সেই রোমহর্ষক ঘটনার বর্ণনা ও তথ্যচিত্র তুলে ধরা হয়।

হাসাইন মোহাম্মদ সেলিম দাবি করেন- তার বাড়িতে হামলা, তান্ডব ও হত্যাকান্ডের ঘটনাটিকে পরবর্তীতে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করেছে। ফলে সেই ঘটনায় জড়িত আসামীরা যথাযথ শাস্তির আওতায় আসছে না।গত ২৬ বছর হেযবুত তওহীদ একটিও অন্যায় করেনি বা আইন ভঙ্গের কাজ করেনি। আমার বাড়িতে সংঘটিত হামলার সাথে বিভিন্নভাবে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় অনুষ্ঠানে।

এছাড়া এলাকার উন্নয়নের জন্য ও লকডাউন পরবর্তীতে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় হেযবুত তওহীদের গৃহীত ৪২টি উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হেযবুত তওহীদের এমাম সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন এবং হেযবুত তওহীদের চলমান কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদেরকে অবহিত করেন।

আলোচনা শেষে তিনি চাষীরহাট উন্নয়ন প্রকল্পের গরুর খামার, শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস, তৃপ্তি ফুড এন্ড বেভারেজ কোম্পানির কারখানাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গণমাধ্যমকর্মীদেরকে ঘুরে দেখান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au