Lead News

নিজের করা মামলায় ফেঁসে গেল নেইমার

  • 6:28 pm - June 19, 2020
নিজের করা মামলায় ফেঁসে গেল নেইমার

স্পোর্টস ডেস্ক: নিজের করা মামলায় ফেঁসে গেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বার্সেলোনার তরফ থেকে অনেকবার মামলাটি উঠিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছিল। কিন্তু মানেননি নেইমার। পরে উল্টো ক্ষতিপূরণের মামলা ঠুকে দেয় কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত সে মামলার ফয়সালা হয়েছে। কিন্তু তাতে হেরে গেছেন এ ব্রাজিলিয়ান তারকা। এখন চুক্তির শর্ত না মানায় জরিমানা স্বরূপ বার্সেলোনাকে ৬ দশমিক ৭ মিলিয়ন ইউরো প্রদান করতে হবে তাকে।

২০১৬ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করে ছিলেন নেইমার। সে চুক্তি অনুযায়ী পরের মৌসুম শেষে বোনাস পাওয়ার কথা ছিল তারা। কিন্তু মৌসুম শেষ না হতেই বার্সা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন এ ব্রাজিলিয়ান। কিন্তু বোনাসের ৪৩ দশমিক ৬ মিলিয়ন ইউরো ঠিকই দাবি করেন নেইমার। কিন্তু জুলাই পর্যন্ত না থাকায় তা দিতে রাজি হয়নি বার্সেলোনা। দুই পক্ষের ভিন্ন মতামতে শেষ পর্যন্ত তা গড়ায় আদালতে।

সে মামলারই রায় প্রকাশিত হলো শুক্রবার। আদালতের কাছে বার্সেলোনার যুক্তিই গ্রহণযোগ্য মনে হয়েছে। তাতে বেজায় খুশি কাতালান ক্লাবটি।

এক বিবৃতে বার্সা জানিয়েছে, ‘নেইমার জুনিয়রের সঙ্গে বার্সেলোনার খেলোয়াড়ের সর্বশেষ চুক্তির বোনাস নিয়ে চলমান মামলায় বার্সেলোনার সামাজিক আদালত ১৫ যে রায় দিয়েছে তাকে বার্সেলোনা স্বাগত জানাচ্ছে। এ রায়ে ৪৩ দশমিক ৬ মিলিয়ন ইউরোর দাবি খারিজ করে দেওয়া হয়েছে এবং ক্লাবকে ৬ দশমিক ৭ মিলিয়ন ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেইমারকে।’

এ ব্যাপারে এর আগে ফিফার দ্বারস্থ হয়েছিলেন নেইমার। তদন্ত করার পর কোনো সিদ্ধান্ত না দিয়ে ২০১৮ সালে বিষয়টি চুকিয়ে দেয় বিশ্বের সর্বোচ্চ ফুটবল সংস্থাটি। তবে মামলা চালিয়ে যান নেইমার। সে মামলায় অবশেষে হেরে গেলেন। তবে কি করবেন নেইমার, এ বিষয়ে এখন পর্যন্ত নেইমার বা তার প্রতিনিধিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au