অন্যান্য

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় রৌমারী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

  • 4:39 pm - June 19, 2020
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় রৌমারী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আর তার ধারাবাহিতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় রৌমারী উপজেলা যুবলীগ দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে রৌমারী উপজেলা যুবলীগ নেতা মারুফ আহমেদ শিক্ত’র নেতৃত্বে শুক্র ও শনিবার (দুইদিনব্যাপী) বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটে প্রায় ১০০০ (একহাজার) বনজ, ফলজ ও বিভিন্ন ঔষধি গাছ রোপনের কর্মসূচি হাতে নিয়েছে।

তারই ধারাবা‌হিকতায় শুক্রবার সকাল ১০টায় রৌমারী স্থলবন্দর (তুড়া রোড) এলাকা সড়কে মৃদুলের চাতাল সংলগ্নে রৌমারী উপজেলা ছাত্রলীগের সহযোগীতায় যুবলীগ নেতা মারুফ আহমেদ শিক্ত এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা যুবলীগ নেতা, আনারুল ইসলাম (ইয়াং), সাদেকুল সেতু, ফরহাদ আহমেদ, আ. জব্বার, আবু আব্দুল্লাহ শুভ, শামিম আহমেদ ও সিদ্দিক মিয়া,রৌমারী উপজেলা ছাত্রলীগ নেতা মাশুকুর রহমান বিপ্লব, মাহমুদুল হাসান রুবেল, মেহেদি হাসান সুমন, আবু রায়হান, নাহিদ হাসান, মালেক সরকার, ফরহাদ হোসেন, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ নেতা বিল্লাল হোসেন, সাজেদুল ইসলাম, রাউফুল রকিব, সাব্বির হাসান, সুমন, আব্দুল্লাহ ও জনি মন্ডল প্রমুখ।

এব্যাপারে রৌমারী উপজেলা যুবলীগ নেতা মারুফ আহমেদ শিক্ত বলেন, জাতীয় বৃক্ষরোপন কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সারা দেশে যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রৌমারী উপজেলার এলাকাজুড়ে ২দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। রৌমারী উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপনের নির্দেশ দেয়া হয়েছে। তারা যেন সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

বুড়িগঙ্গায় ট্রলারডুবি : নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ঘটনার ৫ দিনের মাথায় আজ রবিবার (৯ জানুয়ারি) সকালে…

ঈদের ৪ দিন বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি

যশোর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৪ দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ…

সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা

ধর্ম: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী রবিবার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী…

আশাশুনির ক্যান্সার আক্রান্ত গৃহবধূ নাছিমা বাঁচতে চাই

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত গৃহবধূ নাছিমা খাতুন বাচতে চাই। আরার গ্রামের মৃত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au