সারাদেশ

সাপাহারে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • 12:18 pm - November 10, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় মাঠে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান হোসেন মন্ডল। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও শিরন্টি ইউপি চেয়ারম্যান মোঃ আঃ বাকী।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্ল্যাহ্ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নার্গিস সরকার, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম গোপালপুর ফাজিল মাদ্রাসার সুপার আবু এরফান প্রমূখ।

এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সাবেক বিআরডিবি কর্মকর্তা মোঃ সোলায়মান আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী ও এস.এস.সি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম জানান, এ বছর উক্ত বিদ্যালয় হতে ৭০ জন ছাত্রী ও ১৩৪ জন ছাত্র সহ সর্বমোট ২০৪ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এদেরমধ্যে বিজ্ঞান বিভাগ হতে ১৮৬ জন এবং মানবিক বিভাগ হতে ১৮ জন শিক্ষার্থী রয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au