সারাদেশ

ভোলাহাটে ফল না আসায় বরই গাছ কেটছে চাষীরা

  • 6:36 pm - November 09, 2021

ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বরই বাগানে ফল না আসায় হতাশ বরই চাষিরা। আয় না পাওয়ার আশায় বাগান কেটে ফেলে অন্য ফসল চাষে ঝুকছেন চাষিরা। বিভিন্ন জাতের বরই গাছে ফুল আসলেও ফল আসেনি। এতে করে বরই চাষ করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন স্থানীয় চাষিরা। বরই গাছে ফল না আসায় তাঁদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এতে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা।

গাছে গাছে ফুলে ভরে গেলেও ফল নেই। ফলে হতাশায় বরই গাছ কেটে অন্য ফসল করতে শুরু করেছেন তাঁরা। অনেকে শিক্ষিত বেকার যুবক মৌসুমি ফসল হিসেবে বরই চাষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছিলেন। স্বপ্ন দেখেছিলেন বেকারত্বের যন্ত্রনা থেকে মুক্ত হতে। সেই স্বপ্নের ওপর ভর করেই বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে রবই চাষ শুরু করেন।

বাগানের গাছগুলো ফুলে ভরে ওঠে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফল না ধরাতে লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে নিজের গড়া বাগানের গাছ কেটে ফেলছেন চাষিরা। ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ১শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বরই চাষ হয়েছে। প্রতি হেক্টরে ৫ মে. টনের বেশি বরই উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।তবে স্থানীয় বরই চাষিরা বলছেন, কৃষি দপ্তরের হিসাব ঠিক নেই। ৪/৫’শ হেক্টর জমিতে বরই চাষ হয়েছে।

বরই চাষি মোঃ নুর আলম বলেন, বছরের এই সময় বাগানে বরই থাকার কথা থাকলেও এবার বৈরী আবহাওয়ার কারণে গাছে ফলনই আসেনি। সারাবছর বাগান পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগের পরও ফলন না আসায় হতাশ হয়ে পড়েছি। বিপুল অংকের টাকা বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করে ফলন না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছি।

বরই চাষী রবিউল ইসলাম জানান,এনজিও থেকে ঋণ করে পাঁচ বিঘা জমি লীজ নিয়ে বরই চাষ করেছি। এখন ফল না আসায় হতাশ হয়ে গাছ কেটে ফেলে অন্য ফসল উৎপাদনের চিন্তা করছি। তিনি বলেন, প্রায় দেড় লাখ টাকা খরচ করেছি। গাছে ফল আসলে প্রায় পাঁচ লাখ টাকা আয় পাওয়ার আশা ছিল। এখন এক টাকাও পাওয়ার আশা নাই। এনজিও সংস্থার ঋণের টাকা কি ভাবে শোধ করা যায় এ নিয়ে চিন্তিত আছেন বলে জানান।

পোল্লাডাঙ্গা লম্বাটোলা গ্রামের মজিবুর রহমান জানান, গত বছর বাগানে নিয়মিত সার, কীটনাশক প্রয়োগ করে বরইয়ের দাম না পাওয়া এ এবার ফল না আসাতে গাছ কেটে ফেলে দিচ্ছি। সরিষা আবাদ করার কথা ভাবছেন বলে জানান তিনি।ফুল আসলেও ফল না আসার কারণ কি কৃষিবিদ মোঃআবুল কাশেম জানান, রাতে ঠান্ডা দিনে গরম এমন আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে আশংকা করেন তিনি।

উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সাগর আলী জানান, পরিবর্তিত আবহাওয়ায় ভোলাহাট উপজেলায় বরই ফলের দানা গঠনে জাত ভিত্তিতে ভিন্নতা দেখা গেছে। সুন্দরী জাতের বরই সমস্যা দেখা দিলেও অন্য জাতের বরই সমস্যা দেখা যায়নি বলে জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au