সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির দাবীতে মানববন্ধন

  • 5:22 pm - November 01, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতি, আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপন্য হিসেবে ঘোষনা ও ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণের দাবীতে ম্যাংগো ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকাল ১১ টায় শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুল গেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ম্যাংগো ফাউন্ডেশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষিপন্য উৎপাদন ও সরবরাহ সমিতির সাধারণ সম্পাদক মুনজের আলম ও ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন।

বক্তারা রাজশাহী নয় ,চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতি, আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপন্য হিসেবে ঘোষনা ও ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণের দাবী জানান।
ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির দাবিতে এবং শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক বিভাগ তাদের ১০ নম্বর জার্নালে রাজশাহীর ফজলি হিসেবে স্বীকৃতির দেয়ার জন্য কাজ করছে।

কিন্তু প্রকৃতভাবে রাজশাহীর চেয়ে ইতিহাস, উৎপাদনের পরিমান ও নানান দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম এগিয়ে রয়েছে বহুকাল থেকে। সবদিক দিয়েই রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির জন্য অগ্রগন্য। তাই সবদিক দিয়ে রাজশাহী বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতি জন্য মানববন্ধনে পূনঃবিবেচনার দাবী জানান আমচাষী, আমসংগঠনের নেতৃবৃন্দ,সাবেক সচিব ও জনপ্রতিনিধিরা।

চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমই সেরা, রাজশাহীর ফজলি বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই স্বীকৃতি, উৎপাদনে বেশী, স্বাদে ও ঐতিহ্যে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমই সেরা, ফজলির উৎপত্তি মালদাহ ও চাঁপাইনবাবগঞ্জ, ফলের রাজা আম- আর, আমের রাজা ফজলি, ল্যাংড়া ও ক্ষিরসাপাতী, আমের ব্যাগ কৃষিপন্য হিসেবে স্বীকৃতি ও ট্যাক্স মওকুফ আম মৌসুমে ফল আমদানী বন্ধ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণ করা।

লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে সবশ্রেনী পেশার মানুষ অংশ নেন। জেলা প্রশাসক বরাবর ম্যাংগো ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন করা হয় বলেও জানান ম্যাংগো ফাউন্ডেশনের নেতারা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au