সারাদেশ

দিন-দিন মাস্ক পড়া ভুলেই যাচ্ছে মানুষ

  • 1:35 pm - October 27, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনা সংক্রমণ পুরোপুরি থেমে না গেলেও দিনাজপুরের ফুলবাড়ীতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্য বিধি। সামাজিক দুরত্ব তো দুরের কথা বিভিন্ন গণজমায়েত ও পাবলিক প্লেসে মাস্ক পড়া ভুলেই গেছে সাধারণ মানুষ। আর একারনে এখনও সংক্রমণ ঘটেই চলেছে।

ফুলবাড়ী পৌর শহরের প্রতিটি হোটেল-রেস্তোরা,বাজার,শপিং মল,সড়কে চলাচল সহ বিভিন্ন গনজমায়েতে কমে গেছে মাস্ক-এর প্রচলন। কেউ কেউ লোক দেখানো মাস্ক পড়লেও, তা নিতান্তই কম। কেউ আবার মুখের থুতনির নিচে ঝুলিয়ে রেখেছে মাস্ক। এভাবেই দিনদিন মাস্ক পরা ভুলেই যাচ্ছে মানুষ। আর এ কারনেই করোনা সংক্রমণ একেবারে থামছে না বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্ঠরা।

আগষ্ট মাসের পর থেকেই কমতে শুরু করেছে করোনা সংক্রমনের হার। এই সংক্রমনের হার কমে আসায় ফুলবাড়ী উপজেলায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান জানান, মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ পুরোপুরি কমিয়ে আনা সম্ভব।

সে জন্য তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মুখে মাস্ক ব্যবহারের আহব্বান জানিয়েছেন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত এ উপজেলায় বর্তমানে ৩জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। এপর্যন্ত ৬৯২জন শনাক্ত হয়েছে,এর মধ্যে সুস্থ্য হয়েছে ৬৬৭ জন,মৃত্যু বরণ করেছে ১৩ জন।

টিকার নিবন্ধন করেছে মোট ১লক্ষ ৬হাজা ৯৫৪ জন,এর মধ্যে ১ম ডোজ গ্রহন করেছে ৪৯ হাজার ৮৩০ জন,দ্বিতীয় ডোজ গ্রহন করেছে ২৩ হাজার ৮৯৩ জন,নিবন্ধনের পর টিকা দেয়া বাকী রয়েছে ৩৩হাজার ২৩১জন। এপর্যন্ত করোনা পরিক্ষা করেছে ৪ হাজার ৩০৮জন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন বলেন, বার বার সবাইকে সচেতন করা হলেও ইদানিং মানুষ মাস্ক পরা ছেড়ে দিয়েছে,এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং অব্যশ্যই স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যাবহার করতে হবে। শিঘ্রই বিষয়টি আবারো দেখা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au