অর্থনীতি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১০ কর্মকর্তাকে রদবদল

  • 6:35 am - October 27, 2021

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএসইসির প্রশাসন বিভাগের সহকারী পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বিএসইসির ক্যাপিটাল ইস্যু ও মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের দায়িত্ব কিছুটা কমানো হয়েছে। তাকে ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্রের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে। তাকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ও এএমএল অ্যান্ড সিএফটি উইংয়ের পরিচালক রাজিব আহমেদকে এমআইএস ও এএমএল অ্যান্ড সিএফটি উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএসইসির এমআইএস ও অর্থ বিভাগের পরিচালক শেখ মাহবুব-উর রহমানকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ও অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএসইসির অর্থ ও ক্যাপিটাল ইস্যু বিভাগের অতিরিক্ত পরিচালক মোল্যা মো. মিরাজ-উস-সুন্নাহকে ক্যাপিটাল ইস্যু বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে। এছাড়াও এনফোর্সমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আল মাসুম মৃধাকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে। ক্যাপিটাল ইস্যু বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়াকে বদলি করে এসআরআই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআরআই বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স, উপপরিচালক মাহমুদা শিরীনকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগ থেকে এনফোর্সমেন্ট এবং উপপরিচালক রফিকুন্নবীকে এনফোর্সমেন্ট বিভাগ থেকে ক্যাপিটাল ইস্যু বিভাগে বদলি করা হয়েছে। কমিশনের কাজে গতি ফেরাতে নতুন করে দায়িত্বগুলোতে এই রদবদল আনা হয়েছে বলে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au