জাতীয়

বাংলাদেশ সরকারের অবস্থানে প্রশংসা করেছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

  • 7:55 am - October 23, 2021

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, আগামী দুবছর পর দেশে নির্বাচন। এর আগে দেশকে অস্থীতিশীল করতে একটি গোষ্ঠী মাঠে নেমেছে। সেই লক্ষ্যেই রোহিঙ্গা হত্যা ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করছে তারা। এসব গোষ্ঠীকে মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সম্প্রীতি নষ্ট করতে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তাতে প্রতিবেশী ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে।

শনিবার সকালে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সকালে মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে নগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয় পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ সময় ইমজা নেতারা পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান। এ সময় ইমজা কার্যালয়ে দীর্ঘক্ষণ স্থানীয় টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আনিস রহমানসহ সিলেটের টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কুশল বিনিময় শেষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রিতিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম। ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে সেই সম্প্রতিতে আঘাত হানার চেষ্টা করছে।  তিনি বলেন, এসব বিষয় প্রধানমন্ত্রী নিজে দেখছেন। এসব ঘটনা খুব দুঃখজনক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমরা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার আমরা হবো। বর্তমান সরকার দেশের সব শ্রেণির মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে।

এই মঙ্গল অর্জন করতে হলে দেশের সব মানুষের সক্রিয় অংশগ্রহণ দরকার। তিনি বলেন, দেশে বড় বড় উন্নয়ন হচ্ছে। এর মধ্যে কিছু দুষ্ট লোক এসব বাধাগ্রস্থ করতে বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি চিরঞ্জীব। সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পান। তা শুধু রাষ্ট্র নয়, দল হিসেবে আওয়ামী লীগ তা হৃদয়ে ধারণ করে। সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au