সারাদেশ

ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই দিবস পালিত

  • 5:38 pm - October 22, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:”গতি সিমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে নিসচা উপজেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় পার্বতিপুর বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।রেলীটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিসচা উপজেলা শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশ্রাফ ইসলাম,নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল,সহ-সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,সড়ক দুর্ঘটনা গবেষণা ও অনুসন্ধান সম্পাদক আব্দুল হানিফ সুজন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহানসহ আরো অনেকে। আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। শেষে মরহুমা জাহানারা কাঞ্চন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভায় যোগদান করে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর দিক নির্দেশনা মুলক বক্তব্য উপভোগ করেন উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au