জাতীয়

‘রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই’

  • 2:55 pm - October 21, 2021

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট করে লিখিত আছে, ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।’ সংবিধানের প্রথম ভাগে সন্নিবেশন করা হয়েছে, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন।’

বৃহস্পতিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত সংসদ সদস্য দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ২০০৯ সালে মহাজোট সরকার গঠনের পর ১৯৭২ সালে জাতির পিতার নেতৃত্বে গৃহীত সংবিধান পুনঃপ্রবর্তনের লক্ষ্যে সংবিধান সংশোধনেরে উদ্দেশ্যে সিনিয়র পার্লামেন্টেরিয়ান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়।

সেই কমিটি সংবিধান ও আইন বিশেষজ্ঞসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাস্তবতার নিরিখে এবং পরহেজগার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শন বিবেচনায় নিয়ে মোট ২৭টি বৈঠক করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রস্তাবনা পেশ করেছেন। ‌‌‘বিশেষ কমিটির সুপারিশ শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হয়।

পরে প্রবীণ পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক চুলচেরা বিশ্লেষণের পর জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী হিসেবে পাশ করে আইনে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং রাষ্ট্রধর্ম ও সকল ধর্মের মর্যাদার বিষয়টি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মীমাংসিত। এই বিষয়ে নতুন করে পানি ঘোলা করার অবকাশ নেই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। উপজেলা সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশনের পরিচালনায় অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সূত্র: যুগান্তর

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au