সারাদেশ

সাপাহারে শান্তি ও সম্প্রীতি র‌্যালী অনুষ্ঠিত

  • 6:37 pm - October 19, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি: “সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাড়াও বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে নওগাঁর সাপাহারে শান্তি ও সম্প্রীতি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে হতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে শান্তি ও সম্প্রীতি র‌্যালী বের হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট শহীদ স্মৃতিস্তম্ভ চত্ত্বরের সামনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে। ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরা সবাই বাঙালি এটাই আমাদের সবচেয়ে বড়ো পরিচয় উল্লেখ করে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও জানান বক্তারা।

এ সময়ে উক্ত র‍্যালী ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au