আন্তর্জাতিক

বন্যা: তাই রান্নার পাত্রেই বিয়ে সারলেন পাত্রপাত্রী

  • 6:25 pm - October 19, 2021

চারদিকে বন্যা। ডুবে গেছে বাড়িঘর, বসতি। রাস্তার ওপর পানি। শুকনো কোনো স্থান নেই। এরই মধ্যে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছিল ভারতের কেরালার আকাশ ও ঐশ্বরিয়ার। কিন্তু বিয়ের ক্ষণ তাদের কাছে বড় বেশি পবিত্র। সেই ক্ষণকে অতিক্রম করতে দিতে চান না। তার সঙ্গে যুক্ত হয়েছিল অফিসের ছুটি।

একবার তারা বিয়ের জন্য ছুটি নিয়েছেন। এই দফায় পিছিয়ে দিলে, আর ছুটি পাবেন না। তাই বিকল্প এক আয়োজন করলেন তারা। গ্রামের একটি ছোট্ট মন্দিরে গেলেন। তাও আংশিক প্লাবিত। আরেকটি মন্দির থেকে অ্যালুমিনিয়ামে তৈরি বিশাল একটি রান্নার পাত্র নিলেন।

অগত্যা তাতেই চড়ে বসলেন বর-কনে। গেলেন নিজেদের গ্রাম থালাভাদির ছোট্ট মন্দিরে। অবশ্য বন্যার পানিতে ডুবে থাকা রাস্তার ওপর দিয়ে তাদেরকে ঠেলে ওই মন্দিরে নিয়ে গেলেন আত্মীয়রা। সেখানেই ওই অ্যালুমিনিয়াম পাত্রে তাদের বিয়ে সম্পন্ন হলো।

এ খবর আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা ভাইরাল হয়ে যায়। আকাশ এবং ঐশ্বরিয়া দু’জনেই স্বাস্থ্যকর্মী।
উল্লেখ্য, ভারি বর্ষণে কেরালা রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ পর্যন্ত বন্যায় ও ভূমিধসে কমপক্ষে ৫৫ জন মারা গেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে।

নদীগুলো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রিজ ও সড়ক পানিতে ভাসিয়ে নিয়েছে। বহু শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় নিজের বিয়ে সম্পর্কে স্থানীয় টিভি চ্যানেল এশিয়ানেট’কে ঐশ্বরিয়া বলেছেন, আমাদের বিয়ে এমন এক পরিস্থিতিতে হবে, তা কখনো কল্পনাও করিনি।

তারা প্রথমে পরিকল্পনা করেছিলেন পারিবারিক সীমিত সংখ্যক সদস্যকে নিয়ে বিয়ে সম্পন্ন করবেন। কিন্তু বন্যার কারণে তা আর হয়ে ওঠেনি। তাই তারা এই বন্যার ভিতরেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সেই ছবি সবার সঙ্গে শেয়ার করেছেন।

অন্যদিকে আকাশ বলেছেন, কিছুদিন আগেই তারা বিয়ের দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু বন্যা এসে সব লন্ডভ- করে দিয়েছে। কিন্তু তারা বিয়ের দিন পিছাতে চাননি। কারণ, তারা জানেন না আবার কবে বিয়ের জন্য ছুটি নিতে পারবেন। তাই এই ছুটিতেই সেরে ফেলেছেন বিয়ে। তা করতে তাদের কাছে স্বল্প সময়ের জন্য একমাত্র অপশন ছিল ওই রান্নার পাত্র। সূত্র: মানব জমিন

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au