প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
বাঘারপাড়া প্রতিনিধি: সনাতন ধর্মের (হিন্দু ধর্ম) বড় উৎসব হলো শারদীয় দূর্গা পূজা। আর এই পূজায় বেশ জাগজমক ভাবে পালন করেন সনাতন ধর্মের মানুষেরা। তবে তাদের এ উৎসব দেখতে যান বিভিন্ন শ্রেনীর মানুষ।
হিন্দু ধর্মের এ পূজা পালনের সহযোগিতা করেন দেশের বিভিন্ন মহল। এ উৎসবের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন সচেতন মহলসহ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এরইধারাবাহিকতা যশোর জেলার ধলগ্রাম ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডবে এ উৎসব জমে উঠছে।
এই এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামীলীগের এক দায়িত্বশীল নেতা সনাতন ধর্মের লোক। তবে দায়িত্বশীল ঐই নেতাকে হিন্দু ধর্মের মানুষের পাশে দেখা যায়নি।
এলাকার পূজা মন্ডব (মন্দির) ঘুরে দেখা গেছে, ৫নং ধলগ্রাম ইউনিয়ন পরিষদের শারদীয় দূর্গা পুজা উপলক্ষে মন্দির গুলো নিয়মিন পরিদর্শন করছেন অত্র এলাকার সৎ যোগ্য আ.লীগ নেতা ও এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম রবি।
জানা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম রবি সাধ্য মতো ধলগ্রাম ইউনিয়নের সনাতন ধর্মের মানুষের পাশে দাঁড়ানো চেষ্ট করছেন।
এ সময় দেখা গেছে, রবিউল ইসলাম রবির সঙ্গে সনাতন ধর্মের লোক এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন সময়/যশোর অফিস
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au