অর্থনীতি

সার্ক চেম্বারের সহ-সভাপতি হলেন শেখ ফজলে ফাহিম

  • 9:34 am - June 16, 2020
সার্ক চেম্বারের সহ-সভাপতি হলেন শেখ ফজলে ফাহিম

ঢাকা: বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (সিসিআই) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী ২০২০-২১ মেয়াদের জন্য সার্ক সিসিআই ন্যাশনাল মেম্বার বডি এই মনোনয়ন প্রদান করেছে।

শেখ ফজলে ফাহিম তার দায়িত্ব পালনের মেয়াদকালে সার্ক সিসিআইয়ের দক্ষিণ এশীয় অঞ্চলের সহযোগিতার দিকটি তত্ত্বাবধান করবেন।

ফাহিম বর্তমানে এফবিসিসিআই সভাপতির পাশাপাশি কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দুই মেয়াদে সার্ক সিসিআই নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি জাতীয় চেম্বার সংগঠনের প্রতিনিধিত্ব করারও অভিজ্ঞতার রয়েছে তার। এছাড়াও বর্তমানে তিনি ডি-৮ চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সদস্য,কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউউইআইসি) গ্লোবাল এ্যাডভাইজরি কাউন্সিল সদস্য,সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্সের অ্যাডভাইজার বোর্ডের সদস্যসহ বিভিন্ন সময়ে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি দেশি-বিদেশি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার সঙ্গে জড়িত আছেন।

শেখ ফজলে ফাহিম সার্ক সিসিআইয়ের সহসভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, ফজলে ফাহিমের নেতৃত্বে সার্কভূক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো দূঢ় হবে।

শেখ ফজলে ফাহিম যুক্তরাষ্ট্রের সেন্ট এডওয়ার্ড ইউনিভার্সিটি ইন অস্টিন,টেক্সাস থেকে ইকোনোমিকস বিষয়ে স্নাতক এবং পলিটিক্যাল ইকোনোমি ইন লিবারেল আটর্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি তার স্নাতকোত্তরের উল্লেখযোগ্য অংশ স্বনামধন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au