আন্তর্জাতিক

পরীক্ষা বন্ধ করলেই করোনা কমে যাবে’

  • 8:51 am - June 16, 2020
পরীক্ষা বন্ধ করলেই করোনা কমে যাবে’

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আবার বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। পরীক্ষা বন্ধ করলেই সংক্রমণ কমে যাবে।

সোমবার বয়স্ক নাগরিকদের সহযোগিতা-বিষয়ক এক সভায় এসব কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে করোনাভাইরাস রোধে শরীরে জীবাণুনাশক ইনজেকশন নেয়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট।

সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি আপনি পরীক্ষা করা বন্ধ করে দেন তাহলে কোনো করোনা রোগীই পাবেন না। যদি আমরা এই মুহূর্তে করোনা টেস্ট করা বন্ধ করে দেই তাহলে আমরা খুব কমই করোনা রোগী পাব।’

সোমবার সকালে দেয়া এক টুইটবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনার পরীক্ষা ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে হচ্ছে (আমরা করোনা পরীক্ষার কাজটি খুব ভালোভাবে করেছি)। এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। পরীক্ষা না হলে বা দুর্বল পদ্ধতিতে পরীক্ষা হলে দেখা যেত, এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই প্রায় নেই।’

তিনি আরও বলেন, ‘করোনার পরীক্ষা হলো দুদিকে ধার দেয়া একটা তরবারি-(একদিকে) এটা আমাদের খারাপ অবস্থাকে প্রকাশ্য করছে; অন্যদিকে, এটা একটি ভালো কাজ।’

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২২ লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন এক লাখ ১৮ হাজারের বেশি। প্রথমদিকে নিউইয়র্ক সবচেয়ে বেশি সংক্রমিত হলেও বর্তমানে আরকানসাস, টেক্সাস, অ্যারিজোনা, অ্যালাবামা, ওকলাহোমা, ফ্লোরিডাসহ অন্তত ২০টি রাজ্যে প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তারপরও ট্রাম্প প্রশাসনের দাবি, সবকিছু স্বাভাবিক আছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সুরেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নাটকীয়ভাবে বেশি করে পরীক্ষা করানোর কারণে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

সূত্র : সিএনএন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au