সারাদেশ

ফেইসবুকে পোষ্ট দেখে সেই অসহায় প্রতিবদ্ধি পরিবারকে বাড়ি করে দিলেন সাবরিন

  • 6:06 pm - October 09, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট দেখে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের দরিদ্র অসহায় প্রতিবন্ধি পরিবারকে বাড়ি উপহার দিলেন পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রি লি: এর ব্যাবস্থাপনা পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন শাইলা সাবরিন।

উল্লেখ্য গত ২০২০ সালে ৫ নভেম্বর ফুলবাড়ী উপজেলার প‚র্ব কাঁটাবাড়ী গ্রামের প্রতিবন্ধি কানাই রায়ের পরিবারকে নিয়ে “হামার খবর কেউ রাখেনা” শিরোনামে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি মানবিক স্টাটাস দিলে তা ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাইলা সাবরিনের নজরে আসে।

সে সময় তিনি ওই প্রতিবেদকের মাধ্যমে সেই পরিবারটির সাথে যোগযোগ করে তাদের দেখতে আসেন এবং ওই পরিবারটিকে তার নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন পরে তিনি একটি বাড়ি করে দেয়ার প্রতিশ্রæতি দেন।
সেই প্রতিশ্রæতি অনুযায়ী তার নিজস্ব অর্থায়নে প্রায় তিন লক্ষ্য টাকা ব্যায়ে অসহায় পরিবারটিকে তাদের নিজস্ব জমিতে একটি পাকা টিনশেডের বাড়ি নির্মাণ করে দেন।

গতকাল শনিবার সকাল ১০টায় পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে সেই নির্মিত বাড়িটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সেই অসহায় পরিবারটিকে বাড়িটি হস্তান্তর করেন পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক লায়ন শাইলা সাবরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। এতে আইটি ইঞ্জিনিয়াার আব্দুল কাদের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন শাইলা সাবরিন। সমাজ সেবক লায়ন শাইলা সাবরিন বলেন,তিনি সবসময় অসহায়,দরিদ্র,অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে কাজ করেন।

দুঃখি মানুষের কষ্ট তিনি সহ্য করতে পারেননা,সে কারণে মানুষের কষ্ট দেখলেই তিনি সেখানে ছুটে যান তাদের পাশে দাঁড়াতে। তাই তিনি সমাজের প্রতিটি বিত্তবানদের, অসহায় পরিবার গুলোর পাশে দাড়ানোর আহব্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, আনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন কানাই রায়।

এসময় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল,পিপিএস প্লাষ্টিক পাইপ ইন্ডাষ্ট্রির ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলম,লায়ন সুজিতসহ স্থানয়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au