সারাদেশ

ধর্মপাশার হযরত শাহ নেংটা বাবার মাজারের ভুয়া খাদিমকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

  • 6:06 pm - October 05, 2021

মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আক্তাপাড়া গ্রামে হযরত শাহ নেংটা বাবার মাজারের ভুয়া খাদিম বাবুল মিয়ার বিরুদ্ধে জাল জালিয়াতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে হয়রানির শিকার শফিকুল ইসলাম নিজে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগটি দায়ের করেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, ওয়াক্ফ দলিলের বিধান মোতাবেক ওয়াকিফ দুলামান্নেছা ধর্মপাশা উপজেলার আকতাপাড়া গ্রামের হযরত শাহ নেংটা বাবার মাজারের মুতাওয়াল্লী নিযুক্ত হন বাবুল মিয়া। ওয়াকফ মোতাবেক দোলামান্নেছার মৃত্যুর পর তার ১ম পুত্র মোতাওয়াল্লী নিযুক্ত হওয়ার কথা থাকলেও তার মৃত্যুর কারনে জাল জালিয়াতির মাধ্যমে ওয়াকিফের ২য় পুত্র বাবুল মিয়া মোতাওয়াল্লী নিযুক্ত হন। তিনি মুতাওয়াল্লী হওয়ার পর থেকেই মাজারের টাকা তার নিজের ব্যাংক একাউন্টে জমা রাখেন এবং তার নিজের মত করে টাকা উত্তোলন করে বিলাস বহুল বাড়ি ও অনেক জমির মালিক হয়ে যায়। অথচ লোক সমাজে বলাবলি করে এসব জায়গা মাজারের। তবে প্রকৃত পক্ষে নিজের নামে দলিল করে নেন, তিনি মাজারের কোন উন্নয়নমূলক কাজ আজো পর্যন্ত করেন নি।

অভিযোগকারীর দাদী মরহুমা দুলামুন্নেছা ২০১২ সালের ৩রা অক্টোবর মৃত্যু বরণ করেন। অথচ চাচা মো: বাবুল মিয়া বিগত ০৮/০৫/২০১৫ইং সনে তার দাদীর মৃত্যুর ৩ বছর পর দাদীকে দাতা সাজিয়ে একটি ভুয়া দানপত্র সৃজন করেন। যার দানপত্র রেজি: দলিল নং ৫০৯। তার দাদীর রেখে যাওয়া ওয়াকফ মোতাবেক পিতার মৃত্যুর পর উক্ত মাজারের মুতাওয়াল্লী হওয়ার কথা ছিল শফিকুল ইসলামের। কিন্তু তাকে বঞ্চিত করে তার চাচা মাজারের মুতাওয়াল্লী সেজে এবং মাজারের কোন উন্নয়ন না করেই মাজারের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। বাবুল মিয়ার এহেন অন্যায় কাজের প্রতিবাদ করলেই সে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে নানভাবে হয়রানী করে। তারই জের ধরে গত ২রা অক্টোবর ধর্মপাশায় স্থানীয় সংবাদদিকদের সম্মুখে মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি কাল্পনিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

অভিযোগকারী আরো উল্লেখ করেন, আমার পিতা মরহুম লিলু মিয়া মারা যাওয়ার পর থেকেই আমার চাচা মো: বাবুল মিয়া ও তার সহযোগি কয়েকজন জোরপূর্বক সম্পুর্ন অন্যায়ভাবে হযরত শাহ নেংটার বাবার মাজারে সাধারন মানুষ ও ভক্তদের দান খয়রাতকৃত অর্থ লুটেপুটে খাচ্ছেন। বাবুল মিয়ার এসব অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গেলে তিনি আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করেন। তাই ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে ওয়াকফ মোতাবেক অভিযোগকারী শফিকুল ইসলামকে মাজারের মোতাওয়াল্লী পদে নিযুক্ত করার জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. বাবুল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au