সারাদেশ

ঝিনাইদহ টু কালিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বিশেষ ভূমিকায় ফায়ার সার্ভিস

  • 5:53 pm - October 05, 2021
ঝিনাইদহ টু কালিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ফায়ার সার্ভিস বিশেষ ভূমিকায়

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ টু কালিগঞ্জ সড়কের তেতুলতলা বাজারে যশোর এবং ঝিনাইদহের পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় ঝিনাইদহ টু কালিগঞ্জ মহাসড়কের তেতুলতলা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, এই ঘটনার সঙ্গে সঙ্গে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলীর নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে স্টেশন অফিসার সুমন আলী বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করে। এরপর তারা ট্রাকের মধ্যে আটকে পড়া ভিকটিমকে আধুনিক সরঞ্জাম দিয়ে উদ্ধার করে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সহসী ও দক্ষতার পরিচয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ঘটনাস্থল থেকে ফায়ার ফাইটার আশরাফুল হাসান অনেক দক্ষতার পরিচয় দেখিয়েছে।

স্টেশন অফিসার বলেন, আহত ব্যাক্তিকে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স দিয়ে তাতক্ষণিক ঝিনাদাহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au