সারাদেশ

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের পাশে আছি: মুন্সিগঞ্জের আজিজুল

  • 12:06 pm - June 15, 2020
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের পাশে আছি: মুন্সিগঞ্জের আজিজুল

মুন্সিগঞ্জ প্রতিনিধি: নিজ এলাকার গরীব দুঃখী ও মেহনতী মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : আজিজুল ইসলাম।

তিনি দায়িত্ব নেওয়ার আগে অনেকটাই অবহেলিত ছিলো এ এলাকার মানুষ। আজিজুল ইসলাম দায়িত্ব নেওয়ার পরে সরকারী অনুদান এবং ব্যক্তিগত অর্থায়নে রাস্তা-ঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

ষোলঘর ইউনিয়ন পরিষদের সরকারী ভবন ছিলো না । ভাড়া অফিসেই চলতো ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম।

আজিজুল ইসলাম, নিজস্ব অর্থায়নে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪ শতক জমি কিনে ভরাট করে ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রেশন করেছেন।

তিনি এলাকার মানুষের ভালোবাসার পাশাপশি ২০১৮ সালে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্তৃক স্বর্নপদক পান। এরই ফলশ্রুতিতে অবহেলিত ইউনিয়ন পরিষদটি হয়ে যায় মডেল ইউনিয়ন পরিষদ।

করোনা সংক্রমণ রোধে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

তিনি করোনা মোকাবেলায় দুর্যোগপূর্ণ এই সময়ে নিজ উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা করেন। এলাকার কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি করে সাবান দিয়েছেন। এই ধারা এখনও অব্যাহত রয়েছে।

জানা যায়, আজিজুল ইসলাম বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর আজীবন সদস্যের মধ্যে এলজিএসপি’তে ’এ’ গ্রেডভুক্ত (ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০১৮) সফল চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত।

এ বিষয়ে মো. আজিজুল ইসলাম জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার আদর্শকে বুখে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগনের সেবা করে যাচ্ছি। ভবিষ্যতেও করে যাবো। ষোলঘর ইউনিয়ন বাসীর জন্য আমার জীবন উৎসর্গ করতেও আমি রাজি আছি। তারা যেমন বর্তমানে আমার পাশে আছে ভবিষ্যতেও তাদের পাশে চাই। কারণ তাদের ভোটের কারণেই আমি এই জনপদের সেবা ও জনকল্যান মূলক কাজ করতে পারছি।

 

নতুন সময়/টিএবি

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au