আন্তর্জাতিক

চীনকে টেক্কা দিতে এয়ারক্রাফট কেরিয়ার মোতায়েন আমেরিকার

  • 11:43 am - June 15, 2020
চীনকে টেক্কা দিতে এয়ারক্রাফট কেরিয়ার মোতায়েন আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের মারণ আবহে এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক উত্তপ্ত। এবার জলপথেও শুরু হল দুই রাষ্ট্রের মধ্যে টানা পোড়েন। তিনটি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের উত্তাপ অনেকটাই বাড়বে, তা বলাই বাহুল্য।

এই তিনটি যুদ্ধজাহাজ নেভি ক্রুজার, ডেস্ট্রয়ার, ফাইটার জেট ও অন্যান্য অত্যাধুনিক যুদ্ধবিমান বহনে সক্ষম। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগরক্ষাকারী এই অঞ্চলে বরাবর নজর রয়েছে চীনের। তারই প্রেক্ষিতে চীনকে পালটা দিতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এর আগে হংকং-এ নতুন জাতীয় সুরক্ষা আইনের বিরোধিতা করেছিল আমেরিকা, সেই প্রেক্ষিতেও দুই দেশের সংঘাত চরমে ওঠে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য স্থাপনের বাড়াবাড়িকেও ভালো নজরে দেখেনি আমেরিকা। দিন কয়েক আগেও চীনের বিরুদ্ধে নয়া অভিযোগ আনে আমেরিকা।

পেন্টাগনের দাবি, করোনা নিয়ে যখন ব্যস্ত আমেরিকা তখন সুকৌশলে দক্ষিণ চীন সাগরে প্রভাব বাড়াচ্ছে বেজিং। মার্কিন প্রশাসনের এহেন অভিযোগের মধ্যেই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় যুদ্ধ জাহাজ পাঠায় আমেরিকা। যদিও প্রথমবারের মতো মার্কিন সেই যুদ্ধজাহাজকে পাহারা দিয়ে বের করে দেয় চীনের বাহিনী।

পাশাপাশি মার্কিন যুদ্ধজাহাজকে চীনের নৌবাহিনীর নির্দেশ, দ্রুত নিজের দেশে ফিরে যাও আর করোনা মোকাবিলার বিরুদ্ধে লড়াই করো। চীনের এহেন মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ হয় মার্কিন প্রশাসন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পার্সেল দ্বীপপুঞ্জের চীনের জলসীমায় গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বারি ঢুকে পড়ার পর তাকে বের করে দেয়া হয়।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au