জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি
সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…
ঢাকা; কারো বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, সাজানো বা হয়রানিমূলক মামলা তিনি নিজে কখনো করেননি দাবি করে তিনি যে মামলা করেছেন তার প্রমান চাইলেন রাজারবাগের পীর।
মঙ্গলবার ২১ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের পক্ষে মুহম্মদ আরীফুর রহমান,এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সুমন স্বাক্ষিরিত
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করে তিনি।
বিবৃতিতে বলা হয়,কোন মামলাবাজ সিন্ডিকেটের সাথে রাজারবাগ দরবার শরীফের পীরর বিন্দুমাত্র সম্পর্ক নেই।
বিবৃতিতে আরও বলা হয় , কারো বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, সাজানো বা হয়রানিমূলক মামলা তিনি নিজে কখনো করেননি এবং কাউকে দিয়েও কখনো করাননি। ‘৫ শতাধিক ব্যক্তির নামে ৮ শতাধিক মিথ্যা মামলা’ করা তো দূরের কথা, তিনি ১টি মিথ্যা মামলা করেছেন বা করিয়েছেন, এমন প্রমাণ কেউ কখন দেখাতে পারবে না।মামলা-হামলার ভয় বা কোন প্রকার প্রলোভন দেখিয়ে তিনি কারো থেকে জমি লিখে নেননি বা টাকা আদায়ও করেননি।
তিনি আরও বলেন, অন্যায়ভাবে বা অবৈধপন্থায় কখনো ১ ইঞ্চি জমিও দখল করেননি কিংবা দখল করার জন্য চাপ প্রয়োগও করেননি। সিআইডি’র তদন্ত প্রতিবেদন ‘চাপ প্রয়োগের’ দাবী করলেও তার সত্যতা প্রমাণে কোনরূপ প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
সত্যতা যাচাই না করে গণমাধ্যমে রাজারবাগ দরবার শরীফ সম্পর্কে একতরফা ভুয়া, বানোয়াট ও মিথ্যা প্রচার না করা এবং এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানানো হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au