সারাদেশ

এশিয়া এনার্জিকে অবিলম্বে দেশ থেকে বহিস্কারসহ ৬ দফা চুক্তি পূর্ণবাস্তবায়ন করতে হবে : অধ্যাপক আনু মুহাম্মদ

  • 3:40 pm - August 26, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: অধ্যাপক আনু মুহম্মদ বলেন, এলাকাবাসীর প্রতিবাদ ও প্রতিরোধের মুখে এশিয়া এনার্জি ফুলবাড়ী কয়লা সম্পদ লুটপাট করতে পারছে না। তাই তারা আবারও ষড়যন্ত্র করছে।

ফুলবাড়ী নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করলে, তাদের প্রতিহত করতে সেদিনের চেও আরো ভয়াবহ আন্দোলন গড়ে তোলা হবে। খনি বিরোধী আন্দোলনকে নস্যাৎ করতে আন্দোলনকারি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

অবিলম্বে নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার,এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কারসহ ৬ দফা ফুলবাড়ী সমঝোতা চুক্তির পূর্ণবাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কয়লাখনি বিরোধী ফুলবাড়ী ট্রাজেডি দিবসে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদ।

অধ্যাপক আনু মুহম্মদ বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা (তৎকালিন বিরোধী দলীয় নেত্রী) সেই সময় বলেছিলেন ৬ দফা চুক্তি বাস্তবায়ন না করলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্ত তারা বর্তমানে ক্ষমাতায় থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন,এশিয়া এনার্জির মতো জালিয়াতি কোম্পানিকে দেশ থেকে অবিলম্বে বহিস্কার করতে হবে।

দিবসটি উপলক্ষ্যে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে পৌর শহরে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সেখানে তেল গ্যাস জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলামে জুয়েল এর সভাপতিত্বে কয়লাখনি বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। এছাড়াও বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামছুল আলম, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় খনি আন্দোলনের নেতা আমিনুল ইসলাম বাবলু,তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য খনি আন্দোলনের নেতা হামিদুল হক,এসএম নূরুজ্জামান জামান, এমএ কাইয়ুম, শফিকুল ইসলাম শিকদার, সঞ্জিত প্রসাদ জিতু প্রমূখ।

এদিকে ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর নেতৃতে পৌর পরিষদসহ শোক র‌্যালি নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তিনি বলেন, ২৬ আগষ্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির বিরোদ্ধে আমরা ছিলাম, আজও আছি, আগামীতেও ফুলবাড়ীবাসীর সাথে থাকব।

অপরদিকে সাবেক পৌর মেয়র ও খনি আন্দোলনের নেতা মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে এক শোক র‌্যালী বের হয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং কয়লা খনির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন।

এছাড়াও দোকান কর্মচারি ইউনিয়ন,মটর শ্রমিক ইউনিয়ন,রংমিস্ত্রি শ্রমিক,লেদ শ্রমিক,হোটেল কর্মচারি ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিকসহ পেশাজীবী সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au