সারাদেশ

ফুলবাড়ীতে স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • 12:47 pm - August 21, 2021
ফুলবাড়ীতে স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা হল রুমে এই সম্নেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনকে সভাপতি এবং আশফাকুল আলমকে সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

এতে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহকারী লিডার ট্রেনার মো. আব্দুল মোতালেব এবং আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সম্পাদক মেহেদী আহসান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক সহকারী লিডার ট্রেনার মো. আতিকুজ্জামান মিলন, কমিশনার মো. মাতলুবুল মামুন, লিডার ট্রেনার প্রতিনিধি মশিহুর রহমান চৌধুরী, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক প্রমুখ।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার আশফাকুল আলমকে সম্পাদক এবং সাবেক সম্পাদক মেহেদী আহসানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au