সারাদেশ

শার্শায় যুবক হত্যার আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে

  • 9:29 am - August 19, 2021

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও হত্যা মামলার আসামীরা ধরা ছোয়ার বাহিরে। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামে। পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে যাতায়াতের পথ না দেওয়ায় প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘর থেকে ডেকে এনে নিরঅপরাধি হাতেম আলীকে বাসের লাঠির আঘাতে রক্তাক্ত জখম করে পার্শ্ববর্তি প্রতিবেশী মৃত মশিয়ার রহমানের পুত্র বাবলু ও জাহাঙ্গীর। ঘটনাটি ঘটে গত ১৩ই সেপ্টেম্বর দুপুর আড়াইটার সময়।

মৃত আব্দুল খালেকের পুত্র হাতেম আলীর স্ত্রী আসমা খাতুন জানান, তার স্বামী দুপুরের খাবার খেয়ে বাসায় বিশ্রাম করছিল। এ সময় আসামি বাবলু ও জাহাঙ্গীর তাকে ডেকে নিয়ে উঠানে দাড়িয়ে কথা বলছিল। এ সময় আসামীরা অজ্ঞাতসারে বাসের লাঠি দ্বারা মাথায় আঘাত করলে হাতেম আলী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।

তাৎক্ষনিক ভাবে নাভারণ হাসাপাতালে চিকিৎসার জন্য গেলে তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রের্ফাড করে। এখানেও চিকিৎসা না দেওয়ায় ঐ রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে ভর্তি করার পর তাৎক্ষনিক ভাবে হাতেম আলীকে মাথা অপারেশন করে এবং আইসিইউতে একদিন থাকার পর মৃত্যুবরণ করে।

যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের পর পারিবারিক কবর স্থানে হাতেম আলীর লাশ জানাজা শেষে দাফন করা হয়। এঘটনায় হাতেম আলীর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে স্বামী হত্যার বিচার চেয়ে শার্শা থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান জানান, আসামীরা ঘটনার পর থেকে আত্মগোপন করেছে। তবে আসামীরা যেখানেই থাকুক অচিরেই আসামীদ্বয়কে গ্রেপ্তার করা হবে। পুলিশ এ ব্যারে তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au