জাতীয়

সরকারের কোনো নির্দেশনাই মানা হচ্ছে না গণপরিবহণে

  • 4:02 pm - August 12, 2021

নতুন সময় ডেস্ক : মানুষের জীবন জীবিকার জন্য গত ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল করে সরকার।  প্রজ্ঞাপনে নতুন কিছু বিধিনিষেধ যুক্ত করা হয়।  লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলোতে চলছে গণপরিবহণ। পুরনো ভাড়ায় সব আসনে যাত্রী বহন করার নির্দেশনা দিলেও পরিবহণগুলোতে জীবাণুনাশক প্রয়োগ, মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।  কিন্তু এসব কিছু মানা হচ্ছে না গণপরিবহণগুলোতে।

নির্দেশনায় বলা হয়েছে, মোট বাসের অর্ধেক চলাচল করবে। এ ছাড়া বাসে যত সংখ্যক আসন রয়েছে, ঠিক তত সংখ্যক যাত্রী তোলা যাবে। অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহণ করা যাবে না। তবে এসবের কিছুই মানা হচ্ছে না রাজধানীর পরিবহণগুলোতে।

বৃহস্পতিবার মিরপুরের কালশী মোড়ে কথা হয় একটি বাস কোম্পানির কাউন্টারে দায়িত্বে থাকা সুপারভাইজারের সঙ্গে। তিনি জানান, প্রয়োজনের তুলনায় বাস কম হওয়ায় যাত্রীর চাপ বেশি। ফলে কোনো কোনো অবিল এলাকা থেকে দুএকজন জোর করে বাসে উঠে যাচ্ছেন। ফলে কিছু কিছু এলাকায় দুচারজন যাত্রী দাঁড়িয়ে যান।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এস এম শাহাজাদা জানান, আজ সকালে তিনি খিলগাঁও থেকে বাহন পরিবহণের একটি বাসে দৈনিক বাংলায় গিয়েছেন। তবে বাসে এত ভিড় ছিলে যে দরজায় ঝুলে যেতে হয়েছে। তিনি বলেন, এতে কোনো রকম স্বাস্থ্যবিধিই মানা হচ্ছে না। যেখানে বাসের ভেতরে ঢুকতেই পারিনি সেখানে হ্যান্ডস্যানিটাইজারের কোনো প্রশ্নই আসে না।

এদিকে মিরপুর-১২ থেকে কুড়িলে আসা অপর এক যাত্রী জানান, আল-মক্কায় তিনি এসেছেন। বাসে দাঁড়িয়ে যাত্রী পরিবহণ করা হয়েছে। তবে হ্যান্ড স্যানিটাইজারের কোনো ব্যবস্থাই ছিল না।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা কবির সর্দার জানান, তিনি দেওয়ান পরিবহণে শাহবাগ থেকে নর্দ্দা আসেন। বাসের সংখ্যা কম থাকায় তাকে দাঁড়িয়ে আসতে হয়েছে।  তিনি বলেন, বাসে কোনো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ছিল না।  তাছাড়া অনেককেই দাঁড়িয়ে আসতে হয়েছে। এতে করে ঝুঁকি বেড়েই চলেছে।

ঘাটারচর থেকে চিটাগাং রোডে চলাচল করা রজনীগন্ধা পরিবহণের টিকিট চেকার ইলিয়াস হোসেন বলেন, এই রোডে রজনীগন্ধার ১০০ বাস চলে সব সময়।এখন অল্প কিছু গাড়ি চলছে না কারণ অনেক গাড়ির স্টাফ এসে পৌঁছায়নি এবং কিছু গাড়ি মেরামত করতে দেওয়া হয়েছে। স্টাফরা এসে পৌঁছালে সব গাড়িই রোডে নামানো হবে।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি মহাসচিব এবং ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ একটি গণমাধ্যমকে বলেন, রাজধানীতে এক কোম্পানির মোট পরিবহণের অর্ধেক পরিবহণই চলাচল করছে।

যারা বলেছে অর্ধেক বেশি বা সব পরিবহণ চলাচল করছে তারা ভুল বলেছে। আর মেট্রোতে সরকারি নির্দেশনা সম্পূর্ণভাবে মানা সম্ভব না কোনভাবেই। মোড়ে মোড়ে স্টপেজ তাই সব স্টপেজে জীবাণুনাশক স্প্রে করা সম্ভব না। এতে যাত্রা পথে অনেক সময় নষ্ট হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au