সারাদেশ

আগামীর স্বপ্নের কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠা এবি পার্টির প্রতিজ্ঞা : সোলায়মান চৌধুরী

  • 5:07 am - August 12, 2021

নিজস্ব প্রতিবেদক বিভিন্ন দল ও সংস্থার তিরিশ নেতা-কর্মীর এবি পার্টিতে যোগদান করেছেন। আগামীর স্বপ্নের কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠা এবি পার্টির প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছেন এএফএম সোলায়মান চৌধুরী। গতকাল ১১ই আগষ্ট বুধবার বিকাল ৪.৩০ টায় এবি পার্টি সেন্ট্রাল জোনের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল জোনের সমন্বয়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।

বিশেষ অতিথি দলের যুগ্ম আহবায়ক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. তাজুল ইসলাম, সহকারী সদস্য সচিব ব্যারিষ্টার সানি আব্দুল হক, আব্দুল্লাহ আল মামুন রানা ও শাহ আব্দুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা আমিরুল ইসলাম নুর, জাহাঙ্গীর আলম, শামসুল আলম, তাজুল ইসলাম মুকুল, শহিদুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও সাংবাদিক মাহমুদা আক্তার আসমার নেতৃত্বে বিভিন্ন দল ও সংস্থার তিরিশ জন নেতা-কর্মী কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারে এবি পার্টির লক্ষ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে ফুলের তোড়া দিয়ে এবি পার্টিতে যোগদান করেন।

যোগদানকৃতদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, আজ দেশের মানুষের অধিকার নাই, সাধারণ মানুষ নিজেরাও তার অধিকার প্রতিষ্ঠা করতে পারছেনা। আমরা বাংলাদেশকে একটি কল্যানরাষ্ট্রে পরিণত করার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, নবাগত সবাইকে এবি পার্টিতে স্বাগত জানাই। কিন্তু মনে রাখতে হবে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি, শত রকমের মন্তব্য বক্তব্য আমাদের সইতে হবে।

সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমরা শুধু নবাগতদের একটাই আশাবাদ শোনাতে চাই, তাহলো আমরা দল গঠন করেছি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা আস্থা রাখেন ক্ষমতায় গিয়ে রাষ্ট্রকে কল্যানকর হিসেবে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ব্যারিষ্টার সানি আব্দুল হক বলেন, একটি নিশ্চিত জীবন যাত্রা ছেড়ে দেশে এসেছি রাষ্ট্র পুনর্গঠনের উদ্যেশ্যে। আজ নিজেকে ধন্য মনে করছি আপনাদের মত ভাইদের এই পার্টিতে পেয়ে। নবাগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, আমরা কোভিড মহামারীতে পার্টি গঠন করেছি, কারন কোভিডে শুধু মানুষ আক্রান্ত নয় দেশও আক্রান্ত। দেশকে বাচাতে নতুন রাজনীতির কোন বিকল্প নাই। শাহ আব্দুর রহমান নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, আপনারাই এ পার্টির প্রাণ। নতুন রাষ্ট্র গঠনে আপনাদেরকেই মূখ্য ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, আমার বাংলাদেশ পার্টি ঢাকার সকল প্রান্তে ছড়িয়ে পড়বে আপনাদের প্রচেষ্টায়। আপনাদেরকে সাথে নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম চলবে এই রাষ্ট্র পুনর্গঠনের আগ পর্যন্ত।

নবাগতদের স্বাগত জানিয়ে আরো বক্তব্য রাখেন সহকারী সদস্য সচিব ব্যারিষ্টার সানি আব্দুল হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, শাহ আব্দুর রহমান, সেন্ট্রাল জোনের সংগঠক আব্দুল হালিম নান্নু, বিশারত আলী, গাজী নাসির, মিনহাজুল আবেদীন শরীফ, নুসরাত তামান্না ফারুকী ও সুলতানা রাজিয়া। নবাগতদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা আমিরুল ইসলাম নুর, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. রফিকুল ইসলাম, যুবদল নেতা উজ্জ্বল হোসেন, বিশিষ্ট সাংবাদিক মাহমুদা আক্তার আসমা, জাহাঙ্গীর আলম, শামসুল আলম, তাজুল ইসলাম মুকুল, বিএনপি নেতা শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au