সারাদেশ

গ্রামে গ্রামে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন তারা

  • 10:03 am - August 10, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“একসাথে লড়ি, একসাথে বাঁচি” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে শ্রমজীবী সুরক্ষা ও মানবিক সহায়তা তহবিল নামের সংগঠন।

এতে সহযোগিতা করছেন বাংলাদেশ কম্পিউটার এন্ড ইন্টারনেট। একইসাথে তারা মাস্ক ব্যবহারসহ সরকারের ঘোষিত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

ইতোমধ্যে তারা ফুলবাড়ী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রযুক্তির বাহিরে থাকা সাধারণ অবুঝ মানুষদের প্রতিদিনই রেজিস্ট্রেশন করে দিচ্ছেন। এই সেবা প্রয়োজনে গ্রাম এলাকায় প্রদান করবেন বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবিরা।
ফ্রিতে টিকা রেজিষ্টেশন সেবা পাওয়া পৌর এলাকার শ্যামলী,শিরিন পারভিন,লালু,বারিক,নুরি আক্তারসহ আনেকেই বলছেন আমরা ইন্টারনেট সম্পর্কে খুব একটা বুঝিনা তারা আমাদের গ্রামে এসে এই সুবিধা দেয়ায় গ্রামের অনেক মানুষ সহজেই টিকা নিতে পারছে।

শ্রমজীবী সুরক্ষা ও মানবিক সহায়তা তহবিল এর আহব্বায়ক সঞ্জিত প্রসাদ গুপ্ত এবং বাংলাদেশ কম্পিউটার এন্ড ইন্টারনেট এর পরিচালক শহিদুল ইসলাম জানান,অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা বলেন, আমরা লক্ষ্য করছি উপজেলায় এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই সচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন এমন মানুষ। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। তাই আমরা এই সেবামূলক কার্যক্রম চালু রেখেছি।
তারা আরো বলেন, আমরা প্রতিদিন বিভিন্ন এলাকার প্রযুক্তির বাহিরে থাকা মানুষদের এই সেবা দিচ্ছি। একইসাথে মাস্ক ব্যবহারের উপকারিতার কথা বলছি আমাদের স্বেচ্ছাসেবিরা স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সবাইকে সচেতন করছেন।

সরকার গ্রাম পর্যায়ে টিকার ব্যবস্থা করেছেন। তাই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং আমরা পৌর এলাকা থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই সেবা কার্যক্রম পরিচালনা করব। আমরা পৃথকভাবে এই কার্যক্রম ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলাতেও পরিচালনা করছি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au