সারাদেশ

আশাশুনিতে মন্দিরের মুর্তি চুরির ঘটনায় মন্দির পরিদর্শনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

  • 6:06 am - August 10, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃআশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে দুটি মুর্তি চুরি হওয়ার ঘটনায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করেছেন। রবিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করেন।

এসময় মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানাজর্ী ও সাধারণ সম্পাদক মেধস ব্যানাজর্ীসহ একাধিক ব্যক্তির সাথে কথা বলেন। পুরো ঘটনার বর্ণনা শুনেন। পরে চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার ও দোষীদের চিহ্নিত করতে মন্দির কমিটির ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। মন্দির পরিদর্শনকালে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালীসামছুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য,

ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানাজর্ী, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, প্রভাষক রবিন্দ্রনাথ সরকার, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, অমৃত কুমার সানা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মুর্শিদ আলম, খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ইউনিয়ন পূূূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ মন্ডল, সাজ্জাদ হোসেন,

ছাত্রলীগ নেতা নাহিদ রানা বাবুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিেেলেন। উল্লেখ্য, গত ৮জুলাই বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখতে পায় মন্দিরের তালা ভাঙ্গা ও বিভিন্ন মুর্তি মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি নেই। পরে অনেক খেঁাজাখোজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। মুর্তি দুইটির মধ্যে কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। এঘটনায় মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানাজর্ী বাদি হয়ে গত ১২জুলাই আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au