জাতীয়

‘কে গুনবে কয়টা বাস চলছে?’

  • 5:50 pm - August 08, 2021

নতুন সময় ডেস্ক : বিধিনিষেধ শিথিল করায় আগামী বুধবার (১১ আগস্ট) থেকে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল করবে। এ ক্ষেত্রে মাঝে যে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল সরকারের পক্ষ থেকে তাও তুলে নেয়া হয়েছে।

রোববার (৮ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে বর্ধিত ভাড়া প্রত্যাহারের কথা জানানো হয়েছে।

তবে সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বলা হয়েছে, প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক বাস চলাচল করতে পারবে। এখন প্রশ্ন উঠেছে কোন পরিবহনের কতটি বাস রয়েছে আর তার মধ্যে সড়কে কতটি নামানো হয়েছে তা গুনে তদারকি করবে কে?

এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ  বলেন, এখন আর বর্ধিত ভাড়া থাকবে না। আগের ভাড়ায় পরিবহন চলাচল করবে।

jagonews24

তিনি বলেন, সরকার মোট পরিবহনের অর্ধেক চলাচল করার কথা বলছে। কিন্তু কে গুনবে কোন পরিবহনের কয়টা বাস চলছে। এই বিষয়টা সংশ্লিষ্টদের ভাবা দরকার।

এদিকে, রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়- আগামী বুধবার কমলাপুর থেকে আন্তঃনগর ট্রেন ৩৮ জোড়া এবং ২০ জোড়া মেইল বা কমিউটার ট্রেন চলাচল করবে। আগামীকাল সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। আগের দামেই অনলাইনে এবং কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমরা কখনোই রেলের ভাড়া বাড়াইনি। অর্ধেক যাত্রী যখন পরিবহন করেছি তখনো আগের ভাড়ায় যাত্রীরা চলাচল করেছেন। পুরোনো ভাড়াই রেল চলবে।

jagonews24

তিনি বলেন, সব আসনে যাত্রী পরিবহন করলেও মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবে না। যদি কেউ এই আইন লঙ্ঘন করে তাকে রেল আইনে জরিমানা করা হবে।

তবে ভাড়া কমানো নিয়ে ভিন্ন কথা বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির সংশ্লিষ্টরা বলছেন, ওই প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে। তাই আপাতত বর্ধিত ভাড়াই বহাল থাকবে। ভাড়া কমাতে হলে নৌপরিবহন মন্ত্রণালয় নতুন করে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।

jagonews24

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলার নির্দেশনা রয়েছে। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে আমরা যে ভাড়া বাড়িয়েছি সেটিই বহাল থাকবে। আমরা এখন পর্যন্ত এই সিদ্ধান্তে আছি। ভাড়া পুনর্নির্ধারণ করতে হলে তো নতুন করে একটি বৈঠক বা মিটিং করতে হবে। সে জন্য বলবো বর্ধিত ভাড়াই চলমান রয়েছে।

লঞ্চে বর্ধিত ভাড়া প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, লঞ্চে ভাড়া নির্ধারণ যে পদ্ধতিতে আছে সে হিসেবে কিছু আসন ফাঁকা থাকার কথা। কারণ ৩০ ভাগ আসন ফাঁকা রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন অবৈধটাকে বৈধ করা যাবে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au