সারাদেশ

প্রযুক্তির অগ্রগতি গতিশীল করতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই : রুহুল হক এমপি

  • 3:22 pm - August 07, 2021

আহসান উল্লাহ বাবলু , সাতক্ষীরা জেলা প্রতিনিধি: প্রযুক্তি জ্ঞানের প্রসার ব্যতীত উন্নয়ন ও আধুনিক জীবন সম্ভব নয়। কাজেই আমাদেরকে প্রযুক্তির পথে দ্রুত ধাবিত হতে হবে। আর নয় পেছনে পড়ে থাকা, আমাদের তরুণ ছাত্রসমাজকে এ বিদ্যায় পারদর্শী করে তোলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রযুক্তির অগ্রগতি এবং দৈনন্দিন কর্মকান্ড অধিকতর গতিশীল করতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আশাশুনির মৌমাছি এনজিওর সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সচেতনতা মূলক ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগীতায় এবং নীলফামারী জেলার কদম বিজ্ঞান ক্লাব, ঝিনাইদহ’র ম ও সি উ সমিতি, কালিগঞ্জ (সাতক্ষীরার) মিডা বিজ্ঞান ক্লাব, যশোরের সেভ বিজ্ঞান ক্লাব, বাগেরহাটের উদয়ন বিজ্ঞান ক্লাব, যশোরের সেবা বিজ্ঞান ক্লাব, সৃষ্টিশীল বিজ্ঞান ক্লাব, অগ্ৰযাত্রা ক্লাব, বাগেরহাটের উদয়ন বিজ্ঞান ক্লাব,

আশাশুনি (সাতক্ষীরা) মৌমাছি বিজ্ঞান ক্লাবের যৌথ আয়োজনে আয়োজিত ভার্চুয়াল মতবিনিময় সভায় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। এসময় সন্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজ সেবা অফিসের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র কিউরেটর মোঃ আনিছুর রহমান, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, মহেশপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,

দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক আশিষ মন্ডল, জেলা সহকারী সমাজ সেবা পরিচালক রোকনুজ্জামান সহ ৯টি উপজেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au