আন্তর্জাতিক

‘আফগানিস্তানে যুদ্ধাবস্থা সন্ত্রাসবাদের চ্যালেঞ্জকে তীব্র করেছে’

  • 3:30 pm - August 05, 2021

নতুন সময় ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানে যে ক্রান্তিকাল দেখা যাচ্ছে এবং যে যুদ্ধ আবারও তার জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তা সন্ত্রাসবাদের চ্যালেঞ্জকে তীব্র করছে। এর ফলাফল শুধু আফগানিস্তানের আশেপাশেই নয়, এর বাইরেও পড়বে। ব্রিকস একাডেমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘ব্রিকস বৈশ্বিক পুনর্বিন্যাসের একটি প্রতিশ্রুতি। এর মধ্যে রয়েছে অপরিহার্য বৈচিত্র্য এবং বহুত্ববাদ। এটি দেখায় করোনা মহামারি ও এর ফলে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা আমাদের রূঢ়ভাবে মনে করিয়ে দেয় ১৯৪০ এর দশকের সমস্যা মোকাবেলায় নির্মিত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা প্রয়োজন। আমাদের শতাব্দীর উপযোগী করে তুলতে হবে এসব প্রতিষ্ঠানকে।’

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের সম্প্রসারণ একটি প্রয়োজনীয় উপাদান বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু নিজেই এটি যথেষ্ট নয়। কাঠামোগত নিষ্ক্রিয়তা, অচলাবস্থা, অসম সম্পদের কারণে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’

নিরাপত্তা পরিষদে এই ব্যবধান বা পার্থক্যের ফলে বহুপাক্ষিক ও আঞ্চলিক গোষ্ঠীসহ নতুন ছোট ছোট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ব্রিকসও এই ব্যবধানের ফলে সৃষ্টি হয়েছে। মন্ত্রী বলেন, ‘প্রায়ই আমরা অন্যের প্রতিক্রিয়া নিয়ে আচ্ছন্ন হই। শূন্যতা পূরণের জন্য প্রকৃতপক্ষে আরও প্রচেষ্টা এবং পদক্ষেপ প্রয়োজন। এসব শূন্যতার মধ্যেই সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে।’

জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদের প্রাথমিক বিচরণস্থান দ্বন্দ্ব-সংঘাতপূর্ণ স্থানগুলোতে নিহিত রয়েছে। পরস্পর বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মাধ্যমে এসব স্থানে মৌলবাদ উর্বর হয়ে ওঠে। আফগানিস্তানে যে ক্রান্তিকাল আমরা দেখছি এবং এর জনগণের ওপর যুদ্ধাবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে তা সন্ত্রাসবাদের চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলছে।

এর ফলাফল শুধু আফগানিস্তানের আশেপাশেই নয়, এর বাইরেও পড়বে। তাই আমরা সকল অংশীদার সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি সুস্পষ্ট, সমন্বিত এবং নিরপেক্ষ প্রতিক্রিয়ার সন্ধান করছি।’

সূত্র : এএনআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au