বিজ্ঞান ও প্রযুক্তি

স্পেনে অবৈধ মানবপাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • 11:01 am - June 11, 2020
স্পেনে অবৈধ মানবপাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকা: সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় দেশে মানবপাচার চক্রের বিরুদ্ধে চিরুনী অভিযান চালাচ্ছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্পেনে অবৈধভাবে মানবপাচারকারী চক্রের আরও ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল জলিল ওরফে দুলাল ডাক্তার, মো. রুবেল হোসেন, মো. রুবেল আহম্মেদ, মো. কুতুব উদ্দিন ও পারভেজ আহমেদ।

মানবপাচার মামলা তদন্তকালে সিআইডি জানতে পারে যে, পাচারকারীরা লিবিয়া ও ইটালিতে মানবপাচারের পাশাপাশি বিভিন্ন দালালের মাধ্যমে স্পেনেও অবৈধভাবে বাংলাদেশিদের পাচার করছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, স্পেনে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে স্পেনে অবৈধভাবে মানবপাচার করছে। পাচারকালে বিভিন্ন দেশে ভিকটিমদের জিম্মি করে অত্যাচার করে ও মেরে ফেলার ভয় দেখিয়ে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপন আদায় করে।

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় ২টি ও বনানী থানায় ১টি মানব পাচার মামলা দায়ের করেছে।

সারাদেশে সম্প্রতি রুজুকৃত হওয়া মানব পাচারের ১৫টি মামলা সিআইডি অধিগ্রহণ করে তদন্ত করছে। সিআইডির অভিযানে এ পর্যন্ত ২২ জন অবৈধ মানবপাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au