সারাদেশ

রাজশাহীতে ইদগাহে হবে নামাজ

  • 6:40 am - July 20, 2021

জিল্লুর রহমান জয় : নগরীতে এবার ইদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ইদগাহ ময়দানে। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে।

স্থান সংকুলান না হওয়ায় এখানে ইদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সোমবার (১৯ জুলাই) সকালে নগরীর জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহ.) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ইদের জামাত সম্পর্কে জানতে চাইলে মুফতি মোহাম্মদ শাহাদাত আলী বলেন, কেন্দ্রীয় ইদগাহে ইদের জামাত অনুষ্ঠিত হলে তিনি নিজেই ইমামতি করবেন। আর দরগা মসজিদে জামাত অনুষ্ঠিত হলে সেখানে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তাকে সহযোগিতা করবেন মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোতালেব হোসেন। এদিকে রাজশাহীতে ইদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় নগরীর সাহেববাজার বড় রাস্তায়। এছাড়া নগরীর টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ইদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

রাজশাহীর শাহ মখদুম (রহ.) দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান জানান, কেন্দ্রীয় ইদগাহে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ওজু, মুখে মাস্ক ও সঙ্গে জায়নামাজ নিয়ে আসতে হবে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ইদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

তবে ইদুল ফিতরের মতো ইদুল আজহার জামাতও বেশির ভাগ এলাকায় ইদগাহে হবে না। করোনা পরিস্থিতির কারণে এবারও মুসল্লিদের ইদের নামাজ আদায় করতে হবে নিজ নিজ এলাকার মসজিদেই।

ইদ জামাত পড়তে আসা সাবাইকে মানতে হবে সরকার ঘোষিত সব স্বাস্থ্যবিধি। সংশ্লিষ্ট মসজিদ কমিটিই নির্ধারণ করে দেবে ইদের নামাজের সময়সূচি। করোনার কারণে রাজশাহী জেলা প্রশাসন এবারও ইদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়নি।

মসজিদ কমিটি তাদের সুবিধামতো নামাজের সময় নির্ধারণ করবে। ইদের আগের দিন মাইকিং করে জানিয়ে দেবে। জেলা প্রশাসক মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যেহেতু এবারও বেশিরভাগ এলাকায় ইদগাহে ইদের জামাত হবে না তাই সময়ও নির্ধারণ করে দেওয়া হয়নি।

মসজিদ কমিটি তাদের সুবিধামতো সময় নির্ধারণ করবে। তবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই বেশির ভাগ মসজিদে ইদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ইদের নামাজ আদায়ের জন্য বলেন তিনি।

রাজশাহী মেট্রপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সকল ইদগাহে জীবাণুনাশক স্প্রে স্যানিটাইজার রাখার ব্যবস্থা করতে হবে। কাতারে দাঁড়ানোর সময় দূরত্ব বজায় রাখতে হবে। কোলাকুলি ও হাত মেলানো পরিহার করতে হবে। জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী দ্রব্যাদি বহন করা নিষিদ্ধ করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au