সারাদেশ

ঈদ ঘনিয়ে এলেও জমে উঠেনি বেচা-কেনা, করোনায় ক্রেতা শুন্য শপিংমল

  • 8:15 am - July 19, 2021

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:ঈদ এলেই প্রতি বছর প্রত্যেকটি দোকান ও শপিংমল গুলো সাজানো হয় বর্ণিল সাজে,জমে উঠে বেচা কেনা। প্রতিবছর এই সময় ঈদের আমেজে সবার মনে আনন্দের সিমা থাকেনা। ঈদের চাঁদ ওঠা মাত্রই বাজারে ছুটতে থাকে যে যার পছন্দ মতো কেনা কাটা করতে। আর মাত্র একদিন বাকি,ঈদ ঘনিয়ে আসলেও করোনার প্রাদুর্ভাবের কারনে এখনও কেনাকাটায় জমে উঠেনি ঈদের বাজার।

ব্যবসায়ীরা জানিয়েছেন,অন্যান্য বছর যেমন ঈদের আগে থেকেই বাজারে কেনাকাটার ধুম পড়ে যায়,এবার তার ব্যতিক্রম ঘটেছে। ঈদের আর মাত্র একদিন বাকি এখনো ফুলবাড়ীর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটায় তেমন ভিড় দেখা যায়নি।
ঈদ বাজার হিসেবে বাজারের দোকান গুলোতে যতোটা বেচাকেনা হওয়া দরকার,ততটা হচ্ছেনা।

অতিরিক্তি প্রয়োজন ছাড়া এবার কেনাকাটায় তেমন উৎসাহ নেই ক্রেতাদের মনে। কোরোনা প্ররিস্থিতির কারনে এমন অবস্থা,ব্যাবসাও তেমন ভালো যাচ্ছেনা। অথচ অন্যান্য বছর এ সময়ে ক্রেতাদের ভিড়ে সরগরম থাকতো পৌর শহরের বিপণী-বিতানগুলো।

ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী সমিতির নেতা সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী বলেন,এবছর কৃষকের উৎপাদিত ফসলের মুল্য ভালো পেলেও বর্তমানে আমন চাষবাদের প্রস্তুতি নিতে শুরু করেছে কৃষকরা,সেই সাথে কোরবানীর জন্য গরু-ছাগল কেনা বেচা নিয়েও খানিকটা ব্যস্ত এখন মানুষ।

অপরদিকে করোনার কারনে অনেকেই কর্মহিন হয়ে পড়েছে,ফলে দিন মজুরদের হাতে এবার টাকা-পয়সা তেমন নেই। একি রকম অবস্থা মধ্যবিত্তদেরও। আবার করোনায় বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বেতন-বোনাস না থাকায় তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছেন। সে কারনে তারাও এবার ঈদের কেনাকাটায় মনোযোগ দিতে পারেনি, আর তাই দোকানগুলোতে ক্রেতাদের তেমন ভিড় নেই বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ফুুলবাড়ী বাজারের কাপড় ব্যবসায়ী ইয়াকুব আলী,সোহেল রানা কবিরসহ বেশকিছু ব্যবসায়ী জানান,বর্তমানে বেচা কেনা খুব খারাপ চলছে। যেখানে ঈদে এ সময় ক্রেতাদের ভিড়ে আমরা দম ফেলানোর ফুরসত পাইনা, সেখানে সারাদিনে অল্প সংখ্যক ক্রেতারা আসছেন। এখনও পুরোদমে বেচাকেনা শুরু হয়নি ঈদের আগেরদিন হয়তো ক্রেতাদের ভিড় জমতে পারে বলে মনে করছেন তারা।

ফুলবাড়ী বাজারে ক্রেতাদের মধ্যে তরুন-তরুনীদেরই বেশি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজ বন্ধ থাকায় তারা দোকানগুলোতে কেনাকাটা করতে আসছে । মুদিখানা ও মসলার দোকান গুলোতে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au