আন্তর্জাতিক

বেলজিয়াম-কাতার ছাড়িয়ে চীনের পরেই বাংলাদেশ

  • 4:28 pm - June 10, 2020
বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল

ঢাকা: বিশ্ব সবচেয়ে বেশি আক্রান্ত দেশের শীর্ষ তালিকায় বাংলাদেশ। নতুন করে ৩ হাজার ১৯০ জন আক্রান্তের পর বিশ্ব তালিকায় ১৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের ওপরেই অবস্থান করছে এই ভাইরাসের উৎপত্তিস্থল চীন।

কয়েকদিন ধরে বাংলাদেশ ছিল ২০তম স্থানে। ৭৩ হাজার ৫৯৩ জন শনাক্তের কাতারকে পেছনে ফলে আজকে ১৯তম স্থানে উঠে এল বাংলাদেশ।

বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য জানা যায়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বব্যাপী এর প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ডওমিটার-এর তথ্য অনুযায়ী, প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। ইতোমধ্যেই বিশ্বের আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৩ লাখ। আর মৃত্যু ছাড়িয়েছে ৪ লাখ।

উহানে উৎপত্তি হয়ে বুধবার (১০ জুন) সন্ধ্যা পর্যন্ত ২১৩টি রাষ্ট্র ও অঞ্চলে ছড়িয়ে পড়লেও আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে শোচনীয় অবস্থা আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯। মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ১৪৮ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৪২ হাজার ৮৪। এর মধ্যে ৩৮ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা চার লাখ ৮৫ হাজার ২৫৩। এর মধ্যে ছয় হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের তালিকায় শীর্ষ ২০ দেশ হল:
১. যুক্তরাষ্ট্র
২. ব্রাজিল
৩. রাশিয়া
৪. যুক্তরাজ্য
৫. স্পেন
৬. ভারত
৭. ইতালি
৮. পেরু
৯. জার্মানি
১০. ইরান
১১. তুরস্ক
১২. ফ্রান্স
১৩. চিলি
১৪. মেক্সিকো
১৫. পাকিস্তান
১৬. সৌদি আরব
১৭. কানাডা
১৮. চীন
১৯. কাতার
২০. বাংলাদেশ

এক লাখে আক্রান্তের দিকে বাংলাদেশের ওপরে শুধু কানাডা ও চীন। মৃত্যুর সংখ্যা বাংলাদেশ ৩২তম। তবে টেষ্টের দিকে দিয়ে বাংলাদেশ ৩৯তম। আক্রান্তের শীর্ষের ২০টি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও মেক্সিকো বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au