জাতীয়

দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় কাজ করে যাচ্ছে বিজিবি : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

  • 1:25 pm - July 17, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মোঃ খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) বলেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি । আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক।

তিনি বলেন, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা এই চারটি মূলনীতিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের উপর অর্পিত দায়ীত্ব সুন্দর ও সুচারভাবে পালন করে যাচ্ছে।

সীমান্ত প্রহারার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করে যাচ্ছে সীমান্তের অতন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই মহান দায়িত¦ পালনে বিজিবি সৈনিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

তিনি নবীন সৈনিকদের এসব গুণাবলী অর্জনের উপর গুরুত্বারোপ করে বলেন, আপনাদের সততা,নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরই নির্ভর করবে আপনাদের উপর অর্পিত দায়িত্বের সফলতা তথা এ বাহিনীর সম্মান ও গৌরব।

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি’র ৯৬ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোঃ খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)।

গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে সকাল ১০টায় ( বিজিবি ) এর ৯৬ তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারসহ ০৮ টি প্রশিক্ষণ কেন্দ্রের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: খালিদ মাহমুদ চৌধুরী এমপি কুচকাওয়াজ মাঠে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান কর্ণেল মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া (পিএসসি),দিনাজপুর সেক্টর কমান্ডার,সেক্টর সদর দপ্তর,ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসজিপি), দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি,পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন পিপিএম,ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন,সহকারী কমিশনার ভুমি কানিজ আফরোজ প্রমুখ।

এসময় স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে এ সমাপনী কুচকাওয়াজ উপভোগ করেন । প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন ৯৬ তম ব্যাচের ফুলবাড়ী রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মেজর মোঃ নঈম রেজভী (এসএসসি) প্যারেড এ্যাডজুটেন্ট হিসেবে দায়ীত্ব পালন করেন সহকারী পরিচালক মোঃ মাহতাব উদ্দিন ।

বিজিবি সুত্রে জানা গেছে গত ৩১ জানুয়ারী ৯৬ তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ ফুলবাড়ী রিকুট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। ঐ ব্যাচে প্রশিক্ষণ নেয়া মোট ২১৯ জন রিকুট দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আনুষ্ঠানিক শপথ গ্রহন ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা করলেন।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে নৌপরিবহন মন্ত্রী মোঃ খালিদ মাহমুদ চৌধুরী ৯৬ তম রিক্রুট ব্যাচের ফুলবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রের সর্ববিষয়ে সেরা রিক্রুট হিসেবে ১ম স্থান অধিকারী বক্ষ নম্বর-২১৭৩ রিকুট মোঃ সেলিম রেজা এবং অন্যান্য বিষয়ে সেরা রিক্রুটদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au