Lead News

পূর্ব রাজাবাজার লকডাউন, জোরদার হচ্ছে সেনা টহল

  • 3:59 pm - June 09, 2020
পূর্ব রাজাবাজার লকডাউন, জোরদার হচ্ছে সেনা টহল

ঢাকা: রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন কার্যকর হচ্ছে মঙ্গলবার (৯ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে। লকডাউন নিশ্চিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে রাত ১২টা থেকে সেনা টহল জোরদার করা হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ঘনত্ব বেশি হওয়ায় মঙ্গলবার (৯ জুন) রাত ১২ টার পর থেকে ঢাকার পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এলাকাভিত্তিক লকডাউন বাস্তবায়নের জন্য একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীকে দেখিয়ে অনুমোদন নিয়েছে। প্রস্তবনার মধ্যে রয়েছে- করোনা নমুনা পরীক্ষা, শনাক্তের হার, সংক্রমণের মাত্রার মতো বেশকিছু বিষয় বিচেনায় নিয়ে ১৪ দিন পর বিভিন্ন এলাকাকে রেড, ইয়ালো ও গ্রিন জোনে ভাগ করা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোনো পৌরসভা এলাকায় ১৪ দিনের ল্যাব টেস্টে প্রতি ১ লাখ জনসংখ্যার বিপরীতে যদি ০ থেকে ২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় তাহলে সেটি হবে গ্রিন জোন। প্রতি এক লাখ জনসংখ্যার বিপরীতে যদি ৩ থেকে ২৯ জন রোগী পাওয়া যায় তাহলে সেটি হবে ইয়ালো জোন। আর ৩০ জনের বেশি রোগী শনাক্ত হলে তা হবে রেড জোন।

এছাড়া জেলা ও উপজেলার ক্ষেত্রে এক লাখ টেস্টের বিপরীতে ০ থেকে ২ জন পাওয়া গেলে সেই এলাকা হবে গ্রিন জোন। ৩ থেকে ৯ জন করোনা রোগী শনাক্ত হলে হবে ইয়ালো জোন। এছাড়া ১০ জনের বেশি রোগী পাওয়া গেলে তা হবে রেড জোন।

সূত্র জানায়, স্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া সর্বশেষ দুই সপ্তাহের করোনা পরিস্থিতির তথ্য বিশ্লেষণ করেই প্রথমবারের কালার জোন নির্ধারণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au