ঘটনা প্রবাহ

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে ৭২

  • 5:39 pm - July 14, 2021
দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে ৭২

ঢাকা; দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর ঘটনায় তার সমর্থকদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। আর আটক করা হয়েছে ১২ শতাধিক বিক্ষোভকারীকে।

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা জুড়ে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গসহ বিভিন্ন শহরে অগ্নিসংযোগ, দাঙ্গা, অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম লুটপাটসহ নানা ঘটনা ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। হতাহতের ঘটনার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। সহিংসতা, লুটপাট দেশজুড়ে ছড়িয়ে পড়লে খাদ্য সংকটের শঙ্কা করছেন শাসকরা।

১৯৯০ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা, বলছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। জ্যাকব জুমার নিজের প্রদেশ কাওয়াজুলু নাতালের প্রধান শহরগুলো থেকে শুরু করে এসব সহিংসতা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে।

১৫ মাসের কারাদণ্ড পাওয়ার পর গত ৮ জুলাই পুলিশের কাছে আত্মসমর্পন করেন ৭৯ বছরের জ্যাকব জুমা। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

ক্ষমতায় থাকাকালেই জুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ তদন্ত করতেই আদালতে তলব করলে সেখানে হাজির হননি তিনি। এ আচরণকে আদালত অবমাননা হিসেবে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au