সারাদেশ

আশাশুনিতে এসিল্যান্ডের নাম করে বালু উত্তোলন কারির থেকে রেভিনিউ আদায় করলেন গ্ৰাম পুলিশ

  • 4:45 pm - July 14, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনিতে সহকারী কমিশনার ‘ভূমি’ (এসিল্যান্ডের) এর নাম ভাঙিয়ে বালু উত্তোলন কারির থেকে রেভিনিউ আদায় করলেন গ্ৰাম পুলিশ খলিলুর রহমান। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার দুপুরে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া গ্ৰামে।

সরজমিন ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, কুঁন্দুড়িয়া ফুটবল মাঠে বালু ভরাট কাজ শেষ হওয়ার পর পাশ্ববর্তী সুব্রতর ঘর ভরাটের জন্য ২হাজার ৫শত ফুট বালু উঠিয়ে নেন তিনি(সুব্রত)।

বালু উত্তোলনের পরের দিন বুধহাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্ৰাম পুলিশ খলিলুর রহমান জনৈক ব্যক্তিকে সাথে নিয়ে এসে ড্রেজার মালিক ও সুব্রতকে বলেন উনি আশাশুনির এসিল্যান্ড। এসময় গ্ৰাম পুলিশ কর্তৃক এসিল্যান্ড পরিচয় দানকারী জনৈক ব্যক্তি ড্রেজার মালিককে মাঠ ভরাটের বাহিরে কোথাও বালু উত্তোলন করলে ফুট প্রতি ২টাকা সরকারী রেভিনিউ দেওয়ার কথা বলে চলে যান।

জনৈক ব্যক্তি চলে যাওয়ার পরে গ্ৰাম পুলিশ খলিলুর রহমান স্থানীয় সুব্রতকে বলে বালু ভরাট বাবদ চুক্তিকৃত ৭হাজার টাকা এসিল্যান্ড অফিসে পাঠিয়ে দিতে বলেছে। সুব্রত গ্ৰাম পুলিশের কথা মত টাকা না দেওয়ায় তাকে ধরে নিয়ে যাওয়া সহ মারপিটের ভয় দেখায়। গ্ৰাম পুলিশ, সুব্রতর সামনে তার ছেলেকে মারধর করতে গেলে ভয়ে গ্ৰাম পুলিশের হাতে ৭ হাজার টাকা দিয়ে দেয়।

এদিকে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, জনৈক ব্যক্তি এসিল্যান্ড ছিলেন না। তিনি ছিলেন বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা।
ড্রেজার মেশিন মালিক রবিউল ইসলাম ছোটন জানান, গ্ৰাম পুলিশ খলিলুর রহমান আমাকে ২ হাজার টাকা দিয়ে ৫ হাজার টাকা এসিল্যান্ডকে দেওয়ার কথা বলে নিয়ে যায়। আমি দিতে অস্বীকৃতি জানালে আমার জামার কলার ধরে মারার জন্য উদ্ধত হন।

সুব্রত কুমার জানান, এসিল্যান্ড স্যারের কথা বলে আমার কাছে ৭ হাজার টাকা দাবি করে। আমি প্রথমে টাকা দিতে রাজি না হওয়ায় আমার ছেলেকে গ্ৰাম পুলিশ বারবার মারার জন্য এগিয়ে যায় এবং আমাকে ধরে নিয়ে যেতে চাইলে অবশেষে আমি ভয়ে আমার স্ত্রীর গহনা বন্ধক রেখে ৭হাজার টাকা দিতে বাধ্য হই। আমি খুব গরীব মানুষ। বালু কিনে ঘর দুটি ভরাট দেওয়ার ক্ষমতা আমার ছিলো না।

আমার ছেলে অমারেশ বিগত একমাস মাঠ ভরাট কাজের তাদেরকে সহযোগিতা করে এবং ইউপি সদস্য মতিয়ার ভাইয়ের অনুমতি নিয়ে আমি ঘর ভরাটের জন্য ২হাজার ফুট বালু উঠিয়ে নিয়েছি। সোমবার আমার ছেলে অমারেশ গ্ৰাম পুলিশ খলিলুরকে ফোন দিয়ে রেভিনিউ বাবদ জমাকৃত টাকার রশিদ চাইলে টেলিফোনে সে বলে ” আমি টাকা জমা দেইনি, পারলে তোরা আমার নামে অভিযোগ করিস”।

ড্রেজার মেশিন মালিক আরো জানান, অনেক অনুরোধের পর স্থানীয় মেম্বরের অনুমতি নিয়েছেন সুব্রত দাদা এ মর্মে আমি ২ হাজার ফুট বালু উঠিয়ে দিতে রাজি হই। বালু দেওয়ার একদিন পরে গ্ৰাম পুলিশ এসিল্যান্ড স্যারকে নিয়ে আসে। এসিল্যান্ড স্যার ইজিবাইক থেকেই আমাকে বলেন, মাঠের বালু উত্তোলনের কাজ শেষ হলেই মেশিন নিয়ে চলে যাবে এবং বাহিরের কাজ করলে সরকারকে রেভিনিউ দিয়ে করবে।

এসিল্যান্ড স্যার চলে যাওয়ার পরপরই সুব্রত দাদার থেকে ৭হাজার টাকা নিয়ে গ্ৰাম পুলিশ আমাকে ২হাজার টাকা দিয়ে বাকি ৫ হাজার টাকা নিয়ে চলে যায়। এদিকে গ্ৰাম পুলিশ খলিলুর রহমান প্রতিবেদককে বলেন, আমি নায়েব অফিসে ৫হাজার টাকা জমা করেছি কিন্তু কোন রশিদ আমাকে দেয়া হয়নি।

বিষয়টি নিয়ে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঐ দিন সেখানে গিয়েছিলাম এবং মাঠ ভরাটের বাহিরে বালু উত্তোলন করলে সরকারী রেভিনিউ জমা দেওয়ার কথা বলে চলে এসেছিলাম। আমি টাকা পয়সা লেনদেনের বিষয়ে কিছুই জানি না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টির কিছুই আমি জানি না। আমার নাম ভাঙিয়ে কেউ টাকা নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হবে। বিষয়টি নিয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা বলবো। অভিযোগ করলে গ্ৰাম পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গত বছর গ্ৰাম পুলিশ খলিলুর রহমানের বিরুদ্ধে বিধবা ভাতা আত্মসাতের নিউজ ভাইরাল হওয়ায় পরের দিন সে টাকা ফিরিয়ে দিতে বাধ্য হওয়াসহ নানা অভিযোগ আছে বলে একাধিক সূত্রে জানা গেছে। নাম ভাঙিয়ে টাকা আত্মসাতের বিষয়টির তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au