আন্তর্জাতিক

ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে: চীন

  • 6:03 am - June 09, 2020
ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে: চীন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রেক্ষিতে চলমান বিক্ষোভ প্রমাণ করছে যে, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ‘বর্ণবাদী’ প্রেসিডেন্টের শাসনে যুক্তরাষ্ট্র একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক নিবন্ধে এমনটাই দাবি করা হয়েছে। পত্রিকাটি চীনের কমিউনিস্ট সরকারে মুখপত্র হিসেবে বিবেচিত।

পত্রিকাটির ওই নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘দুর্বল, দায়িত্বজ্ঞানহীন ও অযোগ্য’ হিসেবে অভিহিত করা হয়েছে। এছাড়া বিক্ষোভের জন্য চীনকে দায়ী করে যেসব মার্কিন রাজনীতিবিদ বক্তব্য দিচ্ছেন, চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভের জন্য সেসব রাজনীতিবিদদেরকেই দায়ী করে পাল্টা অভিযোগ তুলেছে চীন।

গত ২৫ মে, সোমবার মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক দেশটির শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে শাস্বরোধে নির্মমভাবে নিহত হওয়ার পর টানা ১২ দিন ধরে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। বর্ণবাদী এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে দেশটির প্রায় সব শহরে হাজারো মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ চলছেই।

যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এই হত্যা ও বর্ণবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চলেছে। কঠোর হস্তে বিক্ষোভ দমনের পথে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারফিউ জারি, ন্যাশনাল গার্ড মোতায়েন ছাড়াও ‘লুটেরাদের দেখামাত্রই গুলির নির্দেশ দেন তিনি। এছাড়া সামরিক বাহিনী নামানোরও হুমকি দেন।

বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগে খোদ দেশের ভেতরে নিজ দল, বিরোধী দল এবং সাবেক অন্তত চারজন প্রেসিডেন্ট তার কঠোর সমালোচনা করেছেন। আর ঠিক এই সময়ে চীনা সরকারের ওই মুখপত্র গ্লোবাল টাইমসে ট্রাম্পকে বর্ণবাদী আখ্যা দেওয়া ছাড়াও তাকে ‘ব্যর্থ, দায়িত্বজ্ঞানহীন ও অযোগ্য’ প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছে।

প্রকাশিত ওই নিবন্ধে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, তা স্পষ্টতই একটি ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ। আর এটা হয়েছে দেশটির একজন বর্ণবাদী প্রেসিডেন্টের শাসনামলে। এটাই কি প্রেসিডেন্ট ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’, এমন প্রশ্ন তোলা মানুষের সংখ্যা দেশটিতে আরও বেড়েছে।

পত্রিকাটি বলছে, ‘গোটা বিশ্ব দেখছে, কীভাবে যুক্তরাষ্ট্র ভয়াবহ দাঙ্গা, লুট, বিক্ষোভ আরও সহিংসতার বিরুদ্ধে লড়ছে। সমাজের এই পদ্ধতিগত সমস্যার দিকে নজর না দিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রথাগতভাবে বামপন্থীদের দোষারোপের মতো ‘ব্লেম গেম’ শুরু করছে; এরমধ্যে প্রথম সারিতে আছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au